বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশ ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারিত হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের ৩ তারিখের পরিবর্তে ওই মাসের অন্য কোনো তারিখে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন।
আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ ডিসেম্বর দেশে ফিরবেন। এ কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে ওই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই কারণে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় যুব মহিলা লীগের সম্মেলনও পেছানো হয়।
৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন
৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশ ১৫
ডিসেম্বর পুনঃনির্ধারিত হয়েছে।এর আগে গত মঙ্গলবার সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের ৩ তারিখের পরিবর্তে ওই মাসের অন্য কোনো তারিখে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন।আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয়
সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ ডিসেম্বর দেশে ফিরবেন। এ কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে ওই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই কারণে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় যুব মহিলা লীগের সম্মেলনও পেছানো হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত