রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ৯ ও ১২ ফেব্রুয়ারি পদযাত্রা করবে বিএনপি

৯ ও ১২ ফেব্রুয়ারি পদযাত্রা করবে বিএনপি

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকায় আবারো দু'দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, তবে জনগণ চাইলে হরতাল ও অবরোধ কর্মসূচি দেয়া হবে।

 গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মির্জা ফখরুল। আগামী বৃগস্পতিবার, মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে
গোপিবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করা হবে।আর ১২ ফেব্রুয়ারি উত্তরের আয়োজনে, শ্যামলী ক্লাব মাঠ থেকে বসিলা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে বিএনপি।বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির তদন্ত দাবি করে হিউম্যান রাইটস ওয়াচ যে বিবৃতি প্রকাশ করেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।এছাড়া তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল।

খুঁজুন