শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন

আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন

রোকসানা মনোয়ার : টালবাহানা না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিরোধীদল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য মাঠ খালি করতে হামলা করা হচ্ছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল ইসলামের এ ধরনের বক্তব্য হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আরও কিছু নয়। বিএনপি নেতারাইতো মাঠে নামতে ভয় পায়, আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে। আমরা বারবার চেয়ে এসেছি বিএনপি নির্বাচনে আসুক। তিনি বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না। প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। শেখ হাসিনা সরকার ভালো একটি নির্বাচন বাংলাদেশে চায়। আওয়ামী লীগ দেশে ভালো একটা নির্বাচন, হোক তা মনে-প্রাণে চায়।

ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলন করেন ভালো কথা। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণের জানমাল রক্ষায় যা যা করা দরকার সরকার তাই করবে। এখনো সময় আছে, ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে নির্বাচনের পথে আসুন, নির্বাচনের মাঠেই আপনাদের সাথে মোকাবেলা হবে।

খুঁজুন