সদরুল আইন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
আগামি ১৯ শে মে গাজীপুর জেলা আ.লীগের করোনা ও বিবিধ কারনে স্থগিত থাকা বহুল কাঙ্খিত ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও দলটির হাইকমান্ড সূত্রে জানা গেছে।
গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণ ঘিরে নেতা কর্মিদের মধ্যে ব্যাপক উৎসূক্য থাকলেও বারবার তা স্থগিত হয়ে যাওয়ায় এক ধরনের হতাশাও বিরাজ করছে দলটির অভ্যন্তরে।
জেলা আ.লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্বে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এবং সাধারন সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ।
জেলা আ.লীগের সম্মেলণ ঘিরে জনশ্রুতি রয়েছে বর্তমান কমিটি বহাল থাকছে।আগামি বছরের জাতীয় নির্বাচনের পূর্বে বর্তমান কমিটিকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব এনে কোন ঝুঁকিতে যাবে না দলটি।
অন্যপক্ষ মনে করছেন, জেলার সভাপতি পদে আখতারুজ্জামান আসার সমুহ সম্ভাবনা রয়েছে।এছাড়া সাধারন সম্পাদক পদে প্রয়াত সাংসদ এ্যাড রহমত আলীর মনোনয়ন বঞ্চিত সন্তান জামিল হাসান দুর্জয় আসতে পারে।তার নেতা কর্মি ও সমর্থকরা উজ্জীবিত এবং জনশ্রুতি রয়েছে দলিয় প্রধান শেখ হাসিনা তার সাধারন সম্পাদক পদটি নাকি নিশ্চিত করেছেন।
এছাড়া গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ এ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন জনশ্রুতিও রয়েছে এখান রাজনীতিতে।
সভাপতি ও সাধারন সম্পাদক পদে কোন প্রার্থিই আনুষ্ঠানিক যাত্রা শুরু না করলেও এই জেলায় বিভিন্ন নেতার নাম আলোচনায় রয়েছে।তবে শেষ পর্যন্ত এই জেলার দায়িত্বে নতুন কমিটি না বর্তমান কমিটি পূর্ণবহাল থাকে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
তবে সাধারন মানুষ ও নেতা কর্মিরা মনে করছেন, বর্তমান কমিটি বহাল থাকলেই জেলার রাজনীতিতে গ্রুপিং রাজনীতির সূচনা হবে না। ঐক্য সংহতি বজায় থাকবে।প্রধানমন্ত্রী ও দলিয় প্রধান শেখ হাসিনা কি সিদ্ধান্ত গ্রহন করেন সেদিকে নজর এখন সব নেতা কর্মিদের।
আগামি ১৯ শে মে গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণ
আগামি ১৯ শে মে গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণ
সদরুল আইন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ আগামি ১৯ শে মে গাজীপুর জেলা আ.লীগের করোনা ও বিবিধ কারনে স্থগিত থাকা বহুল কাঙ্খিত ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম ও দলটির হাইকমান্ড সূত্রে জানা গেছে।গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণ ঘিরে নেতা কর্মিদের মধ্যে ব্যাপক উৎসূক্য থাকলেও বারবার তা স্থগিত হয়ে যাওয়ায় এক ধরনের হতাশাও বিরাজ করছে দলটির অভ্যন্তরে।জেলা আ.লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্বে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এবং সাধারন সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন গাজীপুর-৩
আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ।জেলা আ.লীগের সম্মেলণ ঘিরে জনশ্রুতি রয়েছে বর্তমান কমিটি বহাল থাকছে।আগামি বছরের জাতীয় নির্বাচনের পূর্বে বর্তমান কমিটিকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব এনে কোন ঝুঁকিতে যাবে না দলটি।অন্যপক্ষ মনে করছেন, জেলার সভাপতি পদে আখতারুজ্জামান আসার সমুহ সম্ভাবনা রয়েছে।এছাড়া সাধারন সম্পাদক পদে প্রয়াত সাংসদ এ্যাড রহমত আলীর মনোনয়ন বঞ্চিত সন্তান জামিল হাসান দুর্জয় আসতে পারে।তার নেতা কর্মি ও সমর্থকরা উজ্জীবিত এবং জনশ্রুতি রয়েছে দলিয় প্রধান শেখ হাসিনা তার সাধারন সম্পাদক পদটি নাকি নিশ্চিত করেছেন।এছাড়া গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন জনশ্রুতিও রয়েছে এখান রাজনীতিতে।সভাপতি ও সাধারন সম্পাদক পদে কোন প্রার্থিই আনুষ্ঠানিক যাত্রা শুরু না করলেও এই জেলায় বিভিন্ন নেতার নাম আলোচনায় রয়েছে।তবে শেষ পর্যন্ত এই জেলার দায়িত্বে নতুন কমিটি না বর্তমান কমিটি পূর্ণবহাল থাকে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।তবে সাধারন মানুষ ও নেতা কর্মিরা মনে করছেন, বর্তমান কমিটি বহাল থাকলেই জেলার রাজনীতিতে গ্রুপিং রাজনীতির সূচনা হবে না। ঐক্য সংহতি বজায় থাকবে।প্রধানমন্ত্রী ও দলিয় প্রধান শেখ হাসিনা কি সিদ্ধান্ত গ্রহন করেন সেদিকে নজর এখন সব নেতা কর্মিদের।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত