একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারীনেত্রী আইভি রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও ফুলেল শ্রদ্ধা জানান দলটির নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন তিনি।
আইভী রহমানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজ আইভী রহমানসহ সেদিন নিহত সবাইকে স্মরণ করছি। তার মধ্যে কখনও অহম বোধ দেখিনি, এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা যায়। তিনি কখনও সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিন ও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।
ওবায়দুল কাদেরের ফুল নিবেদন শেষে আইভী রহমানের কবরে একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। এর মধ্যে আছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, তাতি লীগ, কৃষক লীগ।
আইভী রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা
আইভী রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা
একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারীনেত্রী আইভি রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও ফুলেল শ্রদ্ধা জানান দলটির নেতারা।শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘একুশে আগস্ট
গ্রেনেড হামলা ছিল ইতিহাসের নৃশংস ঘটনা। সেদিন টার্গেট ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাসবিরোধী সমাবেশ করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হন তিনি।আইভী রহমানকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজ আইভী রহমানসহ সেদিন নিহত সবাইকে স্মরণ করছি। তার মধ্যে কখনও অহম বোধ দেখিনি, এমন নির্লোভ নেতা বাংলাদেশে কমই দেখা
যায়। তিনি কখনও সভা মঞ্চে বসতেন না। কর্মীদের সঙ্গে মাঠে বসতেন। সেদিন ও ট্রাকের বাইরে মিছিল নিয়ে কর্মীদের সঙ্গে ছিলেন।ওবায়দুল কাদেরের ফুল নিবেদন শেষে আইভী রহমানের কবরে একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন। এর মধ্যে আছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, তাতি লীগ, কৃষক লীগ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত