শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
অন্তর্বর্তী সরকার, আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। বাঙালী জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন এদেশের মানুষকে পরাজিত করতে পারবে না, তারা জিতবেই। শুক্রবার বিকেলে নওগাঁ জেলা সদর উপজেলার আমতলী মোড় জামে মসজিদ এলাকায় তাফসিরুল কোরআন ও শানে রিসালাম সম্মেলনে এ উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ভারতের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ভারতের সাম্রাজ্যবাদী সূচনা হয়েছিল ১৯৭২ সালে সংবিধানে। এজন্য এই সরকারকে বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধান বাতিল করতে হবে। তাহলে ফ্যাসিবাদের শিকড় উপড়ে যাবে। আর কোনো দিন তারা এদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।
সংবিধান সংস্কারের জন্য যে যার মতামত দিচ্ছে উল্লেখ্য করে তিনি বলেন, আমরা তৌহিদি জনতার পক্ষে স্পষ্ট মতামত দিতে চাই। বাংলাদেশে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। আরও যদি কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে তাহলে সেই আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন হলেও আলেম সমাজ প্রস্তুত।
আলেম সমাজ ও রাজনৈতিক দলসহ সারাদেশ আজ ঐক্যবদ্ধ.
আলেম সমাজ ও রাজনৈতিক দলসহ সারাদেশ আজ ঐক্যবদ্ধ.
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :অন্তর্বর্তী সরকার, আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। বাঙালী জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন এদেশের মানুষকে পরাজিত করতে পারবে না, তারা জিতবেই। শুক্রবার বিকেলে নওগাঁ জেলা সদর উপজেলার আমতলী মোড় জামে মসজিদ এলাকায় তাফসিরুল কোরআন ও
শানে রিসালাম সম্মেলনে এ উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ভারতের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ভারতের সাম্রাজ্যবাদী সূচনা হয়েছিল ১৯৭২ সালে সংবিধানে। এজন্য এই সরকারকে বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধান বাতিল করতে হবে। তাহলে ফ্যাসিবাদের শিকড় উপড়ে যাবে। আর কোনো দিন তারা এদেশের দিকে
চোখ তুলে তাকানোর সাহস পাবে না।সংবিধান সংস্কারের জন্য যে যার মতামত দিচ্ছে উল্লেখ্য করে তিনি বলেন, আমরা তৌহিদি জনতার পক্ষে স্পষ্ট মতামত দিতে চাই। বাংলাদেশে কোরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। আরও যদি কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে তাহলে সেই আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন হলেও আলেম সমাজ প্রস্তুত।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত