ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে দেখতে
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেছে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান
লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান।
এসময় বিএনপি নেতার হাতে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের
খাবার, বিভিন্ন
প্রকার মৌসুমী ফল ও জুস তুলে দেন এপিএস-২।
গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং
আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা
করেছেন।
লিকু আরও বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভেতরে
অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
আমানউল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং
মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি
আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেছে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল।প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান।এসময় বিএনপি নেতার হাতে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের
খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস তুলে দেন এপিএস-২।গাজী হাফিজুর রহমান আমানউল্লাহ আমানকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।লিকু আরও
বলেন, ‘চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ আমানউল্লাহ আমান প্রধানমন্ত্রীর এসব উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত