শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি আন্দোলনের নামে নৈরাজ্য হলে জবাব দেবে আওয়ামী লীগ

আন্দোলনের নামে নৈরাজ্য হলে জবাব দেবে আওয়ামী লীগ

রোকসানা মনোয়ার :  আন্দোলনের নামে গুজব, হামলা, নৈরাজ্য, মানুষের জানমালের ক্ষতি, তথা সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তবে কড়া জবাব দেওয়া হবে। কিন্তু গণতান্ত্রিক পন্থায় আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং ও সভা-সমাবেশ হলে সহনশীল থাকবে ক্ষমতাসীনরা । 

১৪ আগস্ট গণভবনে দলের ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে সৃষ্ট সংকট ইস্যু করে বিরোধীপক্ষগুলোর আন্দোলনকে স্বাগত জানান। এতে সরকারপ্রধান আশ্বস্ত করেন, আন্দোলনকারী কাউকে গ্রেপ্তার করা হবে না। তবে কর্মসূচিতে মানুষের ভোগান্তি ও দেশের ক্ষতি হলে, তা সামাল দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে বলে স্মরণ করিয়ে দেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় আয়োজিত সমাবেশ থেকে বিরোধী দল বিএনপি নেতারা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন। বিএনপির সমাবেশে আশেপাশের জেলা-উপলো থেকে দলীয় নেতারা রাজধানীতে শোডাউন চালিয়েছে। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বলছেন, গণতান্ত্রিক পন্থায় বিএনপিসহ অন্য দলগুলোর আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং ও সভা-সমাবেশে সহনশীল থাকবে ক্ষমতাসীনরা। কিন্তু আন্দোলনের নামে হামলা, নৈরাজ্য, মানুষের জানমালের ক্ষতি, লাশের রাজনীতি, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা তথা সন্ত্রাসী কর্মকাণ্ড যারাই করবে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করবে দলের নেতাকর্মীরা।

সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপিকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, আগস্ট মাসটা যাইতে দেন, তারপর টের পাবেন কত ধানে কত চাল। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিষ্কারভাবে বলতে চাই- নৈরাজ্যের পথ ছেড়ে দেন, নৈরাজ্য সৃষ্টি করে শব্দবোমা ব্যবহার করে হুমকি-ধমকি দিয়ে এই আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। এই আওয়ামী লীগ আপনাদের প্রতিরোধ করেছে। জনগণকে নিয়ে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামিয়ে নিয়েছে। আর এই আওয়ামী লীগকে ভয় দেখান! নৈরাজ্যের পথ ছেড়ে, নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচনকে মোকাবিলা করেন।

খুঁজুন