কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর আত্রাইয়ে একটানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নাজাম জামায়াতের সহিত আদায় করায় ২০৮জন মুসল্লিকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম ব্যাক্তিগত তহবিল থেকে উপহার হিসেবে মুসল্লিদের এসব বাইসাইকেল প্রদান করেন।
সংশিষ্টরা জানান,অত্র ইউনিয়নের ৮টি ওয়ার্ড থেকে মোট ৩৫০জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিদ আদায় করার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ২০৮জন মুসল্লি একটানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিদ আদায় করে বিজয়ী হন। শুক্রবার সকালে ইউনিয়নের বিহারীপুর জামে মসজিদ প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে ২০৮টি বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ৮টি ওয়ার্ডের ৮জন ইমামদের মাঝে কোরআন শরিফ ও হাদিস বই বিতরণ করা হয়। এসময় নওগাঁ জজ কোর্টের উকিল ভজাহাঙ্গীর আলম,তিনটি মসজিদের ইমাম আসাদুল ইসলাম,আক্তারুজ্জামান ও মাহফুজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আত্রাইয়ে নামাজ আদায়ে ২০৮মুসল্লি পেলেন বাইসাইকেল
আত্রাইয়ে নামাজ আদায়ে ২০৮মুসল্লি পেলেন বাইসাইকেল
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে একটানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নাজাম জামায়াতের সহিত আদায় করায় ২০৮জন মুসল্লিকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম ব্যাক্তিগত তহবিল থেকে উপহার হিসেবে মুসল্লিদের এসব বাইসাইকেল প্রদান করেন। সংশিষ্টরা জানান,অত্র
ইউনিয়নের ৮টি ওয়ার্ড থেকে মোট ৩৫০জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিদ আদায় করার প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ২০৮জন মুসল্লি একটানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিদ আদায় করে বিজয়ী হন। শুক্রবার সকালে ইউনিয়নের বিহারীপুর জামে মসজিদ প্রাঙ্গনে
বিজয়ীদের মাঝে ২০৮টি বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ৮টি ওয়ার্ডের ৮জন ইমামদের মাঝে কোরআন শরিফ ও হাদিস বই বিতরণ করা হয়। এসময় নওগাঁ জজ কোর্টের উকিল ভজাহাঙ্গীর আলম,তিনটি মসজিদের ইমাম আসাদুল ইসলাম,আক্তারুজ্জামান ও মাহফুজুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত