বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।
তিনি আরও বলেন, বিএনপি আন্দোলন করছে ক্ষমতায় যাওয়ার জন্য না, দেশের ১৮ কোটি মানুষের ভোট ও গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য।
সরকার যদি ভালো কাজ করে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে কেন ভয় পায়। বিকেলে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক ফতুল্লার ভূঁইগড় এলাকায় বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এড. আব্দুল সালাম আজাদ ও সাবেক মেয়র খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজ রহমান ভূইয়া দিপু সহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে দলটির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে অংশগ্রহন করেন।
আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে
আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।তিনি আরও বলেন, বিএনপি আন্দোলন করছে ক্ষমতায় যাওয়ার জন্য না, দেশের ১৮ কোটি মানুষের ভোট ও গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য।সরকার যদি ভালো কাজ করে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে কেন ভয়
পায়। বিকেলে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক ফতুল্লার ভূঁইগড় এলাকায় বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এক দফা দাবি আদায়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,
খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, এড. আব্দুল সালাম আজাদ ও সাবেক মেয়র খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজ রহমান ভূইয়া দিপু সহ স্থানীয় নেতাকর্মীরা।এর আগে দলটির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে মিছিল নিয়ে সমাবেশস্থলে অংশগ্রহন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত