শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট অবৈধ

আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট অবৈধ

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকারের জারি করা সাম্প্রতিক গেজেট নোটিফিকেশনকে সম্পূর্ণ ‘অবৈধ’ ও ‘ফ্যাসিবাদী’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী নিজাম উদ্দিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া এ ধরনের নিষেধাজ্ঞা আইনের শাসনের পরিপন্থী এবং ইতিহাসে এটি একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আইনি ব্যত্যয় ও ‘কালো অধ্যায়’আইনজীবী নিজাম উদ্দিন তাঁর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট তুলে ধরেন।

 তিনি বলেন, “২০২৫ সালের ১০ মে সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে, তাতে স্পষ্ট বলা আছে—আওয়ামী লীগ যদি কোনো অপরাধে জড়িত থাকে তবে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পরই কেবল তার কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। কিন্তু কোনো ট্রাইব্যুনাল বা আদালতে অভিযোগ গঠন বা বিচার শেষ হওয়ার আগেই ১২ মে গেজেট প্রকাশ করা হয়েছে। এটি সরাসরি আইনের লঙ্ঘন ও একটি অবৈধ পন্থা।” হিটলারের ‘রাইখস্ট্যাগ’ ও সংসদের মর্যাদা সংসদ যদি এই সিদ্ধান্ত অনুমোদন করে, তবে তার পরিণতি ভয়াবহ হবে বলে তিনি সতর্ক করেন।

 নিজাম উদ্দিন বলেন, “জনগণের ম্যান্ডেট ছাড়া যদি এই সংসদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইন পাস করে, তবে সেই সংসদ ইতিহাসে হিটলারের ‘রাইখস্ট্যাগ’ (Reichstag) হিসেবে পরিচিতি পাবে। যারা আজ ক্ষমতার অপব্যবহার করে ভয়ের সংস্কৃতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে, তারা আসলে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব হারানোর আশঙ্কায় এই ফ্যাসিবাদের আশ্রয় নিচ্ছে।

”আওয়ামী লীগের ঐতিহাসিক ভিত্তি আওয়ামী লীগের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভাষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া ৭৭-৭৮ বছরের পুরনো একটি রাজনৈতিক দলকে এভাবে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। লক্ষ লক্ষ নেতাকর্মীর রক্তে ভেজা এই সংগঠনকে ‘মূর্তির মতো’ ভেঙে ফেলা যায় না বলে তিনি দাবি করেন। 

ইতিহাসের কাঠগড়ায় বিচার আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আইনমন্ত্রী একজন শিক্ষিত মানুষ হিসেবে তাঁর ভাবা উচিত—১৫ই আগস্ট বা ২১শে আগস্টের মতো এই অবৈধ নিষেধাজ্ঞাও বাংলাদেশের রাজনীতিতে একটি গভীর ক্ষত সৃষ্টি করবে।” তিনি মীর জাফরের উদাহরণ টেনে বলেন, ইতিহাসের বিচারই সর্বশ্রেষ্ঠ বিচার। যারা আজ এই চক্রান্তে লিপ্ত, ভবিষ্যতে তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পরিশেষে তিনি দৃঢ়তার সাথে বলেন, “আওয়ামী লীগকে রোধ করার শক্তি কারও নেই। জনগণের প্রয়োজনে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে এই দল আবারও রাজপথে ফিরবে। বর্তমান এই নিষেধাজ্ঞা কেবল একটি সাময়িক প্রহসন মাত্র

খুঁজুন