শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা বাকৃবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান

বাকৃবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান

বাকৃবি প্রতিনিধি::

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২০ আগষ্ট) এ বিষয়ে জারিকৃত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়। তিনি ২৮/১০/২০২৪ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান ১৯৯৩ সনের ২০ জুন প্রভাষক হিসেবে কৃষি পরিসংখ্যান বিভাগে যোগদান করেন। পরবর্তী পর্যায়ে তিনি ১৯৯৬ সনে সহকারী অধ্যাপক, ২০০২ সনে সহযোগী অধ্যাপক ও ২০০৬ সনে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োজিত আছেন।

খুঁজুন