শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি বাংলাদেশ নেজামে পার্টির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ- সংলাপ

বাংলাদেশ নেজামে পার্টির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ- সংলাপ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নেতৃবৃন্দের সাথে সংলাপ করেছেন। আজ ৩ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এসময় দেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সম-সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা এবং ভবিষ্যত করণীয় নিয়ে উভয় দলের নেতৃবৃন্দ মতবিনিময় করেন। 

উভয় দলের নেতৃবৃন্দ দেশ, ইসলাম ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। দল দু’টির নেতৃবৃন্দ আরো কাছাকাছি আসার ঐক্যমতে পৌঁছেন। 

মতবিনিময়কালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, অধ্যাপক মাওলানা লোকমান হোসেন ও মাওলানা আব্দুল বাতেন, মহাসচিব মুফতী মুহাম্মদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুজ্জামান, অর্থ সম্পাদক মাওলানা আশরাফ আলী জিহাদী, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আবুল হাসান তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জনাব মুনির হোসেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নেতৃবৃন্দ বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্য নিয়ে কাজ করায় এবং নেজামে ইসলাম পার্টির সাথে মতবিনিময়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং ঐক্য প্রক্রিয়া আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

খুঁজুন