বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্টধারীদের হজ করা নিয়ে অনেকে কনফিউশনে পড়েন ধরা যাক কেউ আমেরিকায় থাকেন। তার প্রিয়জন বাবা-মা বাংলাদেশ থেকে হজে যাবেন। আমেরিকায় থাকা ওই সন্তান কি একসাথে রেজিস্ট্রেশন করে আমেরিকা থেকে সরাসরি সৌদিতে হজযাত্রী হিসেবে যেতে পারবেন? উত্তর হচ্ছে না।
বাংলাদেশী পাসপোর্টধারী হিসেবে হজে যেতে হলে অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে হবে। হজের সময় ওমরাহ ভিসা বন্ধ থাকে। প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট হজ কোটা থাকে। তাই অন্য দেশ থেকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয় না।
হজযাত্রীদের ব্যবস্থাপনা:
সৌদি আরবের বিমানবন্দরে পৌঁছানোর পর মুয়াল্লিম হজযাত্রীদের গ্রহণ করেন। তারা নিরাপত্তা যাচাই করে বাংলাদেশি এজেন্সির নির্ধারিত হোটেলে পৌঁছে দেন। বিমানবন্দর থেকে হজযাত্রীদের পাসপোর্ট সংগ্রহ করা হয়। দেশে ফেরার সময় বিমানবন্দরে পাসপোর্ট ফেরত দেওয়া হয়।
প্রবাসীদের হজে যাওয়ার পদ্ধতি:
প্রবাসী বাংলাদেশীদের হজে যেতে হলে বাংলাদেশে এসে নিয়মিত হজযাত্রীদের মতো রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অন্য হজযাত্রীদের সঙ্গে সৌদি আরবে যেতে হবে।
প্রি-রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন:
বাংলাদেশী পাসপোর্ট
জন্ম নিবন্ধন পত্র
বিদেশি ভিসা/পিআর কার্ড/ড্রাইভিং লাইসেন্স
সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজের ছবি
হজ শেষে ফেরার নিয়ম:
হজের জন্য সাধারণত রাউন্ড ট্রিপ টিকেট করা হয়। নির্দিষ্ট তারিখে রিটার্ন টিকেটে বাংলাদেশে ফেরা যায়। তবে, হজ শেষে নির্ধারিত ফ্লাইটের আগে ফিরতে চাইলে অতিরিক্ত টিকেট কিনে নিজ দেশে ফেরা সম্ভব। এজেন্সি মুয়াল্লিম অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে ফেরত দেবে। স্বল্পমেয়াদি (১০-১৫ দিন) প্যাকেজের হজযাত্রীরাও একইভাবে অতিরিক্ত টিকেট কিনে আগে ফিরতে পারেন।
গুরুত্বপূর্ণ তথ্য
হজ ব্যবস্থাপনায় কঠোর নিয়ম-কানুন মানা হয়। তাই প্রবাসীদের হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সংশ্লিষ্ট এজেন্সির পরামর্শক্রমে রেজিস্ট্রেশন করা জরুরি। এতে জটিলতা এড়ানো যায়।
বাংলাদেশী পাসপোর্টধারীদের হজে যাওয়ার নিয়ম
বাংলাদেশী পাসপোর্টধারীদের হজে যাওয়ার নিয়ম
বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্টধারীদের হজ করা নিয়ে অনেকে কনফিউশনে পড়েন ধরা যাক কেউ আমেরিকায় থাকেন। তার প্রিয়জন বাবা-মা বাংলাদেশ থেকে হজে যাবেন। আমেরিকায় থাকা ওই সন্তান কি একসাথে রেজিস্ট্রেশন করে আমেরিকা থেকে সরাসরি সৌদিতে হজযাত্রী হিসেবে যেতে পারবেন? উত্তর হচ্ছে না।বাংলাদেশী পাসপোর্টধারী হিসেবে হজে যেতে হলে অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রবেশ করতে হবে। হজের সময় ওমরাহ ভিসা বন্ধ থাকে। প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট হজ কোটা থাকে। তাই অন্য দেশ থেকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে প্রবেশের
অনুমতি দেওয়া হয় না।হজযাত্রীদের ব্যবস্থাপনা:সৌদি আরবের বিমানবন্দরে পৌঁছানোর পর মুয়াল্লিম হজযাত্রীদের গ্রহণ করেন। তারা নিরাপত্তা যাচাই করে বাংলাদেশি এজেন্সির নির্ধারিত হোটেলে পৌঁছে দেন। বিমানবন্দর থেকে হজযাত্রীদের পাসপোর্ট সংগ্রহ করা হয়। দেশে ফেরার সময় বিমানবন্দরে পাসপোর্ট ফেরত দেওয়া হয়।প্রবাসীদের হজে যাওয়ার পদ্ধতি:প্রবাসী বাংলাদেশীদের হজে যেতে হলে বাংলাদেশে এসে নিয়মিত হজযাত্রীদের মতো রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অন্য হজযাত্রীদের সঙ্গে সৌদি আরবে যেতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন:বাংলাদেশী পাসপোর্টজন্ম নিবন্ধন পত্রবিদেশি ভিসা/পিআর কার্ড/ড্রাইভিং লাইসেন্সসাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজের ছবিহজ শেষে ফেরার নিয়ম:হজের
জন্য সাধারণত রাউন্ড ট্রিপ টিকেট করা হয়। নির্দিষ্ট তারিখে রিটার্ন টিকেটে বাংলাদেশে ফেরা যায়। তবে, হজ শেষে নির্ধারিত ফ্লাইটের আগে ফিরতে চাইলে অতিরিক্ত টিকেট কিনে নিজ দেশে ফেরা সম্ভব। এজেন্সি মুয়াল্লিম অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে ফেরত দেবে। স্বল্পমেয়াদি (১০-১৫ দিন) প্যাকেজের হজযাত্রীরাও একইভাবে অতিরিক্ত টিকেট কিনে আগে ফিরতে পারেন।গুরুত্বপূর্ণ তথ্যহজ ব্যবস্থাপনায় কঠোর নিয়ম-কানুন মানা হয়। তাই প্রবাসীদের হজে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে সংশ্লিষ্ট এজেন্সির পরামর্শক্রমে রেজিস্ট্রেশন করা জরুরি। এতে জটিলতা এড়ানো যায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত