শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি বাঁশখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ,আহত অর্ধশতাধিক

বাঁশখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ,আহত অর্ধশতাধিক

চট্টগ্রাম ব্যুরো ঃ

জ্বালানী তেলের মুল্য  ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদলও সেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি শটগানের গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ আহত প্রায় অর্ধশতাধিক  আহত হয়। 

শুক্রবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর বাঁশখালী কালিপুরের বাস ভবনে উপজেলা বিএনপি’র আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে প্রধান সড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি হয়। বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ে। এরপর ঘন্টাখানেক দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষে পুরা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় সংঘর্ষে আহত হয় সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির,  বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন ও ওসি তদন্ত  আরিফুলসহ পুলিশ ও বিএনপির নেতাকর্মীসহ  অর্ধশতাধিক আহত হয়।

খুঁজুন