বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ
উদ্দিন। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ
সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সবাই নতুন
বছরের বই পাবে। বইয়ের মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। কর্ণফুলী পেপার মিলের
মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে।
অবশ্য অন্য বছরগুলোর মতো এবার বই উৎসব হবে কি না, তা নিশ্চিত করতে পারেননি
অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বছরের প্রথমদিন সবাই বই পাবে।
তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের
বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি বলেও জানান ড. সালেহউদ্দীন।
অর্থ উপদেষ্টা জানান, দেড় লাখ মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল
পেপার কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।
বছরের প্রথম দিন বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
বছরের প্রথম দিন বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে বলে নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।অর্থ উপদেষ্টা বলেন, ১ জানুয়ারি প্রাথমিক
বিদ্যালয়ের সবাই নতুন বছরের বই পাবে। বইয়ের মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। কর্ণফুলী পেপার মিলের মতো ভালো মানের কারখানার কাগজ দিয়ে এবার বই ছাপা হবে।অবশ্য অন্য বছরগুলোর মতো এবার বই উৎসব হবে কি না, তা নিশ্চিত করতে পারেননি
অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বছরের প্রথমদিন সবাই বই পাবে।তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি বলেও জানান ড. সালেহউদ্দীন। অর্থ উপদেষ্টা জানান, দেড় লাখ মেশিন রিডেবল পাসপোর্টের ফয়েল পেপার কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত