বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন
বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নির্ধারিত সময়ে বই পৌঁছে
দিতে দ্রুত ছাপার কাজ ও মান নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বিনামূল্যের পাঠ্যবই ছাপার জন্য
কাগজ নিয়ে আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে কাগজের দাম বেড়েছে। এ ছাড়াও
নানা সংকট রয়েছে। টেন্ডার প্রক্রিয়ার নানা কারণে বিলম্বিত হয়েছে। তবে সব সংকট মোকাবিলা
করে নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে হবে। আশা করছি, সামনে লোডশেডিং কমে যাবে। গত দুই
বছরে করোনার মধ্যেও আমরা যথাসময়ে বই দিয়েছি। এবারও সময়মতো নতুন বই দিতে পারব ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা বইয়ের মানটাও ঠিক রাখতে চাই। কাগজের
পাল্প পাওয়া না গেলে সেকেন্ডারি পাল্প দিয়ে হলেও কাগজ দিতে হবে। সেখানে যদি কিছুটা
হেরফের হয়- গ্রহণযোগ্য মাত্রায় তো হতেই হবে।
দীপু মনি বলেন, এমনিতেও তো আপনারা প্রত্যেকবার মান নিয়ে
প্রশ্ন তোলেন। আমাদের ৩৫ কোটি বই সবগুলো তো আসলে চেক করা সম্ভব হয় না। কিন্তু আমরা
চাই এটাকে মানে রাখতে। সম্পূর্ণ চেষ্টা আমাদের থাকে।
বছরের প্রথম দিনই নতুন বই দেওয়া হবে
বছরের প্রথম দিনই নতুন বই দেওয়া হবে
বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে দ্রুত ছাপার কাজ ও মান নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বিনামূল্যের পাঠ্যবই ছাপার জন্য কাগজ নিয়ে আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে বিশ্ববাজারে কাগজের দাম বেড়েছে। এ ছাড়াও নানা
সংকট রয়েছে। টেন্ডার প্রক্রিয়ার নানা কারণে বিলম্বিত হয়েছে। তবে সব সংকট মোকাবিলা করে নির্ধারিত সময়ে বই পৌঁছে দিতে হবে। আশা করছি, সামনে লোডশেডিং কমে যাবে। গত দুই বছরে করোনার মধ্যেও আমরা যথাসময়ে বই দিয়েছি। এবারও সময়মতো নতুন বই দিতে পারব ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা বইয়ের মানটাও ঠিক রাখতে চাই। কাগজের পাল্প পাওয়া না
গেলে সেকেন্ডারি পাল্প দিয়ে হলেও কাগজ দিতে হবে। সেখানে যদি কিছুটা হেরফের হয়- গ্রহণযোগ্য মাত্রায় তো হতেই হবে। দীপু মনি বলেন, এমনিতেও তো আপনারা প্রত্যেকবার মান নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের ৩৫ কোটি বই সবগুলো তো আসলে চেক করা সম্ভব হয় না। কিন্তু আমরা চাই এটাকে মানে রাখতে। সম্পূর্ণ চেষ্টা আমাদের থাকে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত