জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকার বাসিন্দা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক বকশীগঞ্জের চন্দ্রাবাজ এলাকায় জন্ম গ্রহন করেন। যুদ্ধ পরবর্তীকালে তিনি পাশ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী পৌর শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ন সাহসী ভূমিকা রাখায় তাকে বীর প্রতীক উপাধি দেয়া হয়। তিনি দুইবার বীর প্রতীক উপাধি লাভ করেছেন। বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা রোগে ভোগছিলেন। রোববার রাতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১১ টায় চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজ মাঠে ও দুপুর আড়াইটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন,চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী (বীর প্রতীক) আর নেই
বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী (বীর প্রতীক) আর নেই
জামালপুর প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকার বাসিন্দা খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক (৮০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক বকশীগঞ্জের চন্দ্রাবাজ এলাকায় জন্ম গ্রহন করেন। যুদ্ধ পরবর্তীকালে তিনি পাশ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী পৌর শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ন সাহসী ভূমিকা রাখায় তাকে
বীর প্রতীক উপাধি দেয়া হয়। তিনি দুইবার বীর প্রতীক উপাধি লাভ করেছেন। বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনি সমস্যাসহ নানা রোগে ভোগছিলেন। রোববার রাতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১১ টায় চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজ মাঠে ও দুপুর আড়াইটায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে পারিবারিক কবরস্থানে
তার লাশ দাফন করা হবে। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন,চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত