নিজস্ব প্রতিনিধি ঃ
লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, জমি বিক্রয় করে অর্থ আত্মসাৎ সহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। এমন খবর দৈনিক ভোরের আলো পত্রিকায় প্রকাশ হলে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ে তদন্ত করেন। এতে প্রাথমিক ভাবে নানা অসঙ্গতি প্রতিয়মান হয়।
২৪ অক্টোবর দৈনিক ভোরের আলো পত্রিকায় বিদ্যালয়ের ১১০ শতক জমি বিক্রয় করে অর্থ আত্মসাৎ ও নানা রকম দূর্ণীতি করেন প্রধান শিক্ষক শাহজাহান আলী এমন অভিযোগের তথ্য প্রকাশ হয়। যা জেলা শিক্ষা অফিসার আব্দুল বারি- মহোদয়ের নজরে আসে। তারই ধারাবাহিকতায় জেলা শিক্ষা অফিসার গত ৩১ শে অক্টেবর বিদ্যালয় পরিদর্শন এ আসেন। এতে জমি সংক্রান্তসহ বিভিন্ন অসঙ্গতির প্রমান পান। পরবর্তীতে গত ২ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী ও করণীক মোঃ জয়নাল আবেদীনকে শোকজ করেন। যার উত্তর ৭ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
কারন দর্শানো নোটিসে দেখা যায়, বিদ্যালয়টি অনুমোদনের জন্য দাখিলকৃত ৩২৯৬ নং ( হাল দাগ নং ৪১৭৯ ) দাগে স্থাপন করার কথা থাকলেও একই জমিতে স্থাপিত হয়নি, হয়েছে রেলওয়ে ও বাংলাদেশ সরকারের ত্রাণের জমিতে। সেইসাথে মৃত মোঃ জহির উদ্দিনের নিকট থেকে কবলাকৃত ৪ দাগের মোট ৪০ শতক জমিও ভোগদখল করে আসছেন এই বিদ্যালয়ের করণীক মোঃ জয়নাল আবেদীন। এ সকল জমিতে ফসল ও দোকান করে ভাড়া তুলে ভোগ করেন জয়নাল আবেদীন। এ কারনে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের করণীক জয়নাল আবেদীনকেও শোকজ করেন। এমন ৫ টি বিষয় উল্লেখ পূর্বক প্রধান শিক্ষক শাহজাহানকে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার আব্দুল বারির নিকট জানতে চাইলে তিনি বলেন “পত্রিকায় খবর দেখে আমরা তদন্তে যাই এবং অসঙ্গতী দেখতে পেয়েছি, এ জন্য প্রধান শিক্ষক ও করণীক কে শোকজ করা হয়েছে।
বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ সংবাদ প্রকাশের পর প্রধান শিক্ষক শোকজ
বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ সংবাদ প্রকাশের পর প্রধান শিক্ষক শোকজ
নিজস্ব প্রতিনিধি ঃলালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, জমি বিক্রয় করে অর্থ আত্মসাৎ সহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। এমন খবর দৈনিক ভোরের আলো পত্রিকায় প্রকাশ হলে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ে তদন্ত করেন। এতে প্রাথমিক ভাবে নানা অসঙ্গতি প্রতিয়মান হয়।২৪ অক্টোবর দৈনিক ভোরের আলো পত্রিকায় বিদ্যালয়ের ১১০ শতক জমি বিক্রয় করে অর্থ আত্মসাৎ ও নানা রকম দূর্ণীতি করেন প্রধান শিক্ষক শাহজাহান আলী এমন অভিযোগের তথ্য প্রকাশ হয়। যা জেলা শিক্ষা অফিসার আব্দুল বারি- মহোদয়ের নজরে আসে। তারই ধারাবাহিকতায় জেলা
শিক্ষা অফিসার গত ৩১ শে অক্টেবর বিদ্যালয় পরিদর্শন এ আসেন। এতে জমি সংক্রান্তসহ বিভিন্ন অসঙ্গতির প্রমান পান। পরবর্তীতে গত ২ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী ও করণীক মোঃ জয়নাল আবেদীনকে শোকজ করেন। যার উত্তর ৭ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।কারন দর্শানো নোটিসে দেখা যায়, বিদ্যালয়টি অনুমোদনের জন্য দাখিলকৃত ৩২৯৬ নং ( হাল দাগ নং ৪১৭৯ ) দাগে স্থাপন করার কথা থাকলেও একই জমিতে স্থাপিত হয়নি, হয়েছে রেলওয়ে ও বাংলাদেশ সরকারের ত্রাণের জমিতে। সেইসাথে মৃত মোঃ জহির উদ্দিনের নিকট থেকে কবলাকৃত ৪
দাগের মোট ৪০ শতক জমিও ভোগদখল করে আসছেন এই বিদ্যালয়ের করণীক মোঃ জয়নাল আবেদীন। এ সকল জমিতে ফসল ও দোকান করে ভাড়া তুলে ভোগ করেন জয়নাল আবেদীন। এ কারনে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের করণীক জয়নাল আবেদীনকেও শোকজ করেন। এমন ৫ টি বিষয় উল্লেখ পূর্বক প্রধান শিক্ষক শাহজাহানকে শোকজ করা হয়েছে।এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার আব্দুল বারির নিকট জানতে চাইলে তিনি বলেন “পত্রিকায় খবর দেখে আমরা তদন্তে যাই এবং অসঙ্গতী দেখতে পেয়েছি, এ জন্য প্রধান শিক্ষক ও করণীক কে শোকজ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত