শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি বিএনপি আবারও জঙ্গিবাদের উস্কানি দিচ্ছে ... কাদের

বিএনপি আবারও জঙ্গিবাদের উস্কানি দিচ্ছে ... কাদের

জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপি। তাদের হাতেই আব্দুর রহমান, বাংলা ভাইয়ের সৃষ্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার,লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন।

এসময়, বিএনপি আবারও জঙ্গিবাদে উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায়, বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জঙ্গি ছিনতাইয়ে কারা জড়িত, অপেক্ষা করলেই জনগণ জানতে পারবে। নতুন করে জঙ্গিবাদ নিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানান তিনি। এসময়, রিজার্ভ নিয়ে মির্জা ফখরুল মিথ্যাচার করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বিএনপি আবার নাশকতা করতে চাইলে আওয়ামী লীগ তা শক্ত হাতে দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

খুঁজুন