রোকসানা মনোয়ার ঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম।
তিনি আজ তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন।
বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে স্বস্তি দেয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপির হাতে এদেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃংখল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃংখলিত করেছে,মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃংখলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে।
হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি এখন গণতান্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।
আসলে বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে, তারা সকল পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে- এমন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কিন্তু দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপি ও তার দোসরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন, এ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য দলীয় সাংসদ সদস্য ও নেতাকর্মীদের নির্দেশ দেন।
বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে
বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে
রোকসানা মনোয়ার ঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম। তিনি আজ তাঁর বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে স্বস্তি দেয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপির হাতে এদেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃংখল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃংখলিত
করেছে,মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃংখলিত করেছে। দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত এমন মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি এখন গণতান্ত্রের কথা বলে, গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে।আসলে বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে, তারা সকল পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে- এমন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক বলেন কিন্তু দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপি ও তার দোসরদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ।আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন, এ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য দলীয় সাংসদ সদস্য ও নেতাকর্মীদের নির্দেশ দেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত