আগামী
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে
নির্বাচন কমিশন
বর্তমান
নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেওয়ার পর কোনো সংলাপেই যায়নি বিএনপি ও তাদের সমমনা
দলগুলো। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটির সঙ্গে আলোচনায় বসতে হাল
ছাড়ছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার দলটির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন
তিনি। তবে বিকেলে পাঠানো চিঠি হাতে পেলেও ইসির আমন্ত্রণে সাড়া না দেওয়ার বিষয়ে অনড়
বিএনপি।
চিঠি
পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বলেছেন, এ বিষয়ে আমাদের
অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না। নির্বাচনকালীন
সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা
করা অনর্থক।
এর
আগে সন্ধ্যার দিকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার
ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। তিনি বলেন, বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের দলের অন্যান্য নেতাসহ প্রয়োজনে সমমনা দলগুলোকে
ইসির পক্ষ থেকে সিইসি ডিও পত্রের মাধ্যমে আলোচনা ও মতবিনিময়ের জন্য সাদর আমন্ত্রণ
জানিয়েছেন।
এদিকে
সিইসির পাঠানো চিঠিতে আলোচনার জন্য কোনো দিনক্ষণ উল্লেখ করা হয়নি।
ইসি
সূত্র জানায়, বিএনপি আলোচনায় আসতে রাজি হলে তাদের সঙ্গে কথা বলে আলোচনার দিনক্ষণ
চূড়ান্ত করা হবে। যদিও অনানুষ্ঠানিকভাবে দলটির নেতারা জানিয়ে দিলেন, তারা সংলাপে সাড়া দিচ্ছেন না।
বিএনপি ইসি'র সঙ্গে সংলাপে যাবে না
বিএনপি ইসি'র সঙ্গে সংলাপে যাবে না
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেওয়ার পর কোনো সংলাপেই যায়নি বিএনপি ও তাদের সমমনা দলগুলো। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটির সঙ্গে আলোচনায় বসতে হাল ছাড়ছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। তবে বিকেলে পাঠানো চিঠি হাতে পেলেও
ইসির আমন্ত্রণে সাড়া না দেওয়ার বিষয়ে অনড় বিএনপি। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বলেছেন, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না। নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা অনর্থক। এর আগে সন্ধ্যার দিকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। তিনি বলেন, বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের দলের অন্যান্য নেতাসহ প্রয়োজনে সমমনা দলগুলোকে ইসির পক্ষ থেকে সিইসি ডিও পত্রের মাধ্যমে আলোচনা ও মতবিনিময়ের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে সিইসির পাঠানো চিঠিতে আলোচনার জন্য কোনো দিনক্ষণ উল্লেখ করা হয়নি। ইসি সূত্র জানায়, বিএনপি আলোচনায় আসতে রাজি হলে তাদের সঙ্গে কথা বলে আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। যদিও অনানুষ্ঠানিকভাবে দলটির নেতারা জানিয়ে দিলেন, তারা সংলাপে সাড়া দিচ্ছেন না।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত