নিজস্ব প্রতিনিধি.রাজবাড়ী ঃ
বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাসেদ খান মেনন বলেছেন, বিএনপি ক্ষমতা ধরে রাখতে ১ কোটি ২০ লক্ষ্য ভুয়া ভোটার তৈরি করেছিল। আপনারা করবেন রাষ্টের সংস্কার, আপনারা করবেন সংবিধান সংশোধন, সেই সংবিধান সংশোধন হবে বাংলাদেশের কফিনে পেরাক ঠুকিয়ে দেওয়া, সেই সংবিধান সংশোধন হবে মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করা।
মেনন বলেন, বিএনপিকে আরো বলি আপনাদের নেতা জিয়াউর রহমান ক্ষমতা গ্রহন করে রাস্ট্রের সংস্কার করেছিলেন, জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ছিলেন, জিয়াউর রহমান গোলাম আজমকে ডেকে এনে জামাতকরতে সুযোগ দিয়েছিলেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া ২০০১ থেকে ০৬ সাল পর্যন্ত অপারেশন ক্লিন হার্ট, ২১ আগষ্টের গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র আমদানি করেছিলেন।
মেনন বলেন, বিদেশী রাষ্ট্রদূতরা মাঠে নেমে পরেছেন। সেদিক দেখলাম মার্কিন রাষ্ট্রদূত বিবৃতি দিচ্ছে। আবার দেখলাম গুম নিয়ে তারা বাংলাদেশ সরকারকে দোশ দিচ্ছেন। আমার কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদেরকে আমরা চিনি তোমরা মহান মুক্তিযুদ্ধে তোমরা পাকিস্তানিদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দিয়েছো। ১৪ ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবিদের হত্যাকরতে সহযোগিতা করেছো সেদিন কোথায় ছিলো তোমাদের মানবাধিকার ?।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে গত ১৪ বছরে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে কোন সন্দেহ নাই। এই সরকারের আমলে জিডিপি বৃদ্ধি পেয়েছে কোন সন্দেহ নাই। কৃষি ক্ষেত্রে উন্নতি হয়েছে কোন সন্দেহ নাই তার পরেও মানুষ কেন খাদ্য পাবে না। কারন দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এক সময় আমরা বলতাম বিএনপি পাচ পাচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে এখন বিএনপি মুখ থেকে আমাদেরকে আওয়ামী লীগকে দুর্নীতির কথা শূনতে হয় তার জবাব কোথা থেকে দেব ?। কোন খানে দুর্নীতি ছাড়া কোন কাজ করতে পারি না। ব্যাংক, শিল্প সেয়ার মার্কেটে দুর্নীতি এই বাংলাদেশে হয়ে চলেছে।
সোমবার ( ১৯ ডিসেম্বর ) বিকেলে রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে জেলা ওয়ার্কাস পার্টির সাবেক সাধারন সম্পাদক কমরেড রেজাউল করিম রেজার স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশের ওয়ার্কাস পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় পলিট বুরে্যার সদস্য আনিসুর রহমান মল্লিক, কমরেড আরবান আলী, যুবমৈত্রি রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট বিপ্লব রায় প্রমুখ বক্তৃতা করেন।
উল্লেখ্য রাজবাড়ী জেলা ওয়ার্কাস পার্টির সাবেক সাধারন সম্পাদক কমরেড রেজাউল করিম রেজা গত বছরের ১৯ ডিসেম্বর অসুস্থ্য থাকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যবরন করেন।
বিএনপি ক্ষমতা ধরে রাখতে ১ কোটি ২০ লক্ষ ভুয়া ভোটার তৈরি করেছিল
বিএনপি ক্ষমতা ধরে রাখতে ১ কোটি ২০ লক্ষ ভুয়া ভোটার তৈরি করেছিল
নিজস্ব প্রতিনিধি.রাজবাড়ী ঃ বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাসেদ খান মেনন বলেছেন, বিএনপি ক্ষমতা ধরে রাখতে ১ কোটি ২০ লক্ষ্য ভুয়া ভোটার তৈরি করেছিল। আপনারা করবেন রাষ্টের সংস্কার, আপনারা করবেন সংবিধান সংশোধন, সেই সংবিধান সংশোধন হবে বাংলাদেশের কফিনে পেরাক ঠুকিয়ে দেওয়া, সেই সংবিধান সংশোধন হবে মুক্তিযুদ্ধের অর্জনকে ধ্বংস করা।মেনন বলেন, বিএনপিকে আরো বলি আপনাদের নেতা জিয়াউর রহমান ক্ষমতা গ্রহন করে রাস্ট্রের সংস্কার করেছিলেন, জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ছিলেন, জিয়াউর রহমান গোলাম আজমকে ডেকে এনে জামাতকরতে সুযোগ দিয়েছিলেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া ২০০১ থেকে ০৬ সাল পর্যন্ত অপারেশন ক্লিন হার্ট, ২১ আগষ্টের গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র আমদানি করেছিলেন।মেনন বলেন, বিদেশী রাষ্ট্রদূতরা মাঠে নেমে পরেছেন। সেদিক দেখলাম মার্কিন রাষ্ট্রদূত বিবৃতি দিচ্ছে।
আবার দেখলাম গুম নিয়ে তারা বাংলাদেশ সরকারকে দোশ দিচ্ছেন। আমার কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদেরকে আমরা চিনি তোমরা মহান মুক্তিযুদ্ধে তোমরা পাকিস্তানিদের হাতে অর্থ ও অস্ত্র তুলে দিয়েছো। ১৪ ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবিদের হত্যাকরতে সহযোগিতা করেছো সেদিন কোথায় ছিলো তোমাদের মানবাধিকার ?।তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে গত ১৪ বছরে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে কোন সন্দেহ নাই। এই সরকারের আমলে জিডিপি বৃদ্ধি পেয়েছে কোন সন্দেহ নাই। কৃষি ক্ষেত্রে উন্নতি হয়েছে কোন সন্দেহ নাই তার পরেও মানুষ কেন খাদ্য পাবে না। কারন দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এক সময় আমরা বলতাম বিএনপি পাচ পাচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে এখন বিএনপি মুখ থেকে আমাদেরকে আওয়ামী লীগকে দুর্নীতির কথা শূনতে হয় তার জবাব কোথা থেকে দেব ?। কোন
খানে দুর্নীতি ছাড়া কোন কাজ করতে পারি না। ব্যাংক, শিল্প সেয়ার মার্কেটে দুর্নীতি এই বাংলাদেশে হয়ে চলেছে।সোমবার ( ১৯ ডিসেম্বর ) বিকেলে রাজবাড়ী রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে জেলা ওয়ার্কাস পার্টির সাবেক সাধারন সম্পাদক কমরেড রেজাউল করিম রেজার স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।এ সময় বাংলাদেশের ওয়ার্কাস পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি জোতি শংকর ঝন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় পলিট বুরে্যার সদস্য আনিসুর রহমান মল্লিক, কমরেড আরবান আলী, যুবমৈত্রি রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট বিপ্লব রায় প্রমুখ বক্তৃতা করেন।উল্লেখ্য রাজবাড়ী জেলা ওয়ার্কাস পার্টির সাবেক সাধারন সম্পাদক কমরেড রেজাউল করিম রেজা গত বছরের ১৯ ডিসেম্বর অসুস্থ্য থাকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যবরন করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত