বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বরিশালে সকালে অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে আলাদা সমাবেশ করে জেলা ও নগর বিএনপি। এসময় বক্তারা জানান, সরকার নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিএনপির চলমান আন্দোলন ফ্যাসিবাদী কায়দায় বন্ধ করতে চাইছে। সরকারের উপলব্ধি হওয়া উচিত বিএনপির আন্দোলনের সাথে মানুষের সম্পৃক্ততা বেড়েছে। এতে করে কিছুতেই ভোটবিহীন সরকার টিকে থাকতে পারবে না বলেও জানানো হয়।
পঞ্চগড়েও একই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে তা পুলিশি বাধার মুখে পরে। পরে দলীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা, ঢাকার সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান।
কুমিল্লাতে বেলা সাড়ে ১২টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় মহানগর যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেনকে আটক করা হয়। পরে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা ও আটকের নিন্দা জানান নেতাকর্মীরা।
ঝালকাঠিতেও দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। এসময় মির্জা ফকরুলসহ সারাদেশে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়। তা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়।
নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। শহরের আলাইপুরে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠিত সমাবেশে, রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ বিক্ষোভ
বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ বিক্ষোভ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।বরিশালে সকালে অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে আলাদা সমাবেশ করে জেলা ও নগর বিএনপি। এসময় বক্তারা জানান, সরকার নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিএনপির চলমান আন্দোলন ফ্যাসিবাদী কায়দায় বন্ধ করতে চাইছে। সরকারের উপলব্ধি হওয়া উচিত বিএনপির আন্দোলনের সাথে মানুষের সম্পৃক্ততা বেড়েছে। এতে করে কিছুতেই ভোটবিহীন সরকার টিকে থাকতে পারবে না বলেও জানানো
হয়।পঞ্চগড়েও একই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে তা পুলিশি বাধার মুখে পরে। পরে দলীয় কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা, ঢাকার সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান। কুমিল্লাতে বেলা সাড়ে ১২টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় মহানগর যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেনকে আটক করা হয়। পরে শান্তিপূর্ণ
মিছিলে পুলিশের হামলা ও আটকের নিন্দা জানান নেতাকর্মীরা। ঝালকাঠিতেও দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। এসময় মির্জা ফকরুলসহ সারাদেশে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়। তা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। শহরের আলাইপুরে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠিত সমাবেশে, রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত