শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মিছে মিছে বাড়ি থেকে পালিয়ে থেকে লাভ নেই। দেশের উন্নয়নে কাজ করতে বিএনপি ছেড়ে নৌকায় আসুন। বিএনপি আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না। অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভঁয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমান করতে হবে।
সাহস থাকলে নির্বাচনে এসে জনসমর্থন প্রমাণ করেন। তিনি বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্তদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, উন্নয়নের কারনে গ্রাম এখন শহর হয়েছে। বিভিন্ন রাস্তা ঘাট হয়েছে। মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই। বিদেশে খাদ্য আমরা রপ্তানি করবো ভবিষ্যতে।
যে বৃদ্ধ মায়েরা-বাবারা শেষ বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতো। এখন আর ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব মানুষের পাশে ভাতা নিয়ে দাড়িয়েছেন। একইভাবে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে ও খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা করে চাল দিয়ে অসহায় মানুষের পাশে আছে। তাই আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখেন।
হাজীনগর ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আ'লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা মহিলা লীগের সভাপতি নাদিরা বেগম প্রমুখ।
বিএনপিকে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়না.... নওগাঁয় খাদ্যমন্ত্রী
বিএনপিকে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়না.... নওগাঁয় খাদ্যমন্ত্রী
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মিছে মিছে বাড়ি থেকে পালিয়ে থেকে লাভ নেই। দেশের উন্নয়নে কাজ করতে বিএনপি ছেড়ে নৌকায় আসুন। বিএনপি আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না। অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভঁয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমান করতে হবে।সাহস থাকলে নির্বাচনে এসে জনসমর্থন প্রমাণ করেন। তিনি বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্তদের সাথে মতবিনিময়
সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।সাধন চন্দ্র মজুমদার বলেন, উন্নয়নের কারনে গ্রাম এখন শহর হয়েছে। বিভিন্ন রাস্তা ঘাট হয়েছে। মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই। বিদেশে খাদ্য আমরা রপ্তানি করবো ভবিষ্যতে। যে বৃদ্ধ মায়েরা-বাবারা শেষ বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতো। এখন আর ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব মানুষের পাশে ভাতা নিয়ে দাড়িয়েছেন। একইভাবে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে
ও খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা করে চাল দিয়ে অসহায় মানুষের পাশে আছে। তাই আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখেন।হাজীনগর ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আ'লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা মহিলা লীগের সভাপতি নাদিরা বেগম প্রমুখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত