কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধি::
কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি'র ঐক্য ও সম্প্রীতি সমাবেশ প্রস্তুতির গণসংযোগের মোটরসাইকেল বহরে বিএনপি'র অপর গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম এলাকার রহমান মোড়ে মোটরসাইকেল বহর পৌঁছালে এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, আগামী ৩১ আগষ্ট শিলাইদহ ইউনিয়নে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ উপলক্ষে বুধবার শিলাইদহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগে নামেন। মোটরসাইকেল বহরটি মাঝগ্রাম রহমান মোড়ে পৌঁছালে শাহ আলমের নেতৃত্বে প্রায় ৩৫ /৪০ জন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রায় ১৫ টি মটর সাইকেল ভাংচুর এবং বেশ কয়েকজন আহত হন।
হামলায় আহত শরীফুল ইসলাম জানান, বুধবার মোটরসাইকেল বহর নিয়ে রহমান মোড়ে পৌঁছালে শাহ আলমের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় তিনি মারাত্মক ভাবে আহত হন। শাহ আলম বিভিন্নভাবে তাকে প্রান নাশের হুমকি দিচ্ছেন বলে জানান । এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি।
বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ প্রস্তুতির গণসংযোগের মোটরসাইকেল বহরে হামলা
বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ প্রস্তুতির গণসংযোগের মোটরসাইকেল বহরে হামলা
কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধি::কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি'র ঐক্য ও সম্প্রীতি সমাবেশ প্রস্তুতির গণসংযোগের মোটরসাইকেল বহরে বিএনপি'র অপর গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম এলাকার রহমান মোড়ে মোটরসাইকেল বহর পৌঁছালে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, আগামী ৩১ আগষ্ট শিলাইদহ ইউনিয়নে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া -৪
আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। এ উপলক্ষে বুধবার শিলাইদহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগে নামেন। মোটরসাইকেল বহরটি মাঝগ্রাম রহমান মোড়ে পৌঁছালে শাহ আলমের নেতৃত্বে প্রায় ৩৫ /৪০ জন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রায় ১৫ টি মটর সাইকেল ভাংচুর এবং
বেশ কয়েকজন আহত হন। হামলায় আহত শরীফুল ইসলাম জানান, বুধবার মোটরসাইকেল বহর নিয়ে রহমান মোড়ে পৌঁছালে শাহ আলমের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় তিনি মারাত্মক ভাবে আহত হন। শাহ আলম বিভিন্নভাবে তাকে প্রান নাশের হুমকি দিচ্ছেন বলে জানান । এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত