পাঁচ লাখ পর্যটককে বিনামূল্যে এয়ারলাইনের টিকিট দেবে হংকং। করোনাভাইরাস মহামারির কারণে ধস নামা পর্যটন খাতে প্রাণ সঞ্চার করতে এমন পদক্ষেপ নিয়েছে চীনের আধা স্বায়ত্তশাসিত এই অঞ্চল। এসব টিকিটের মূল্যমান ২৫ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার।
এরই অংশ হিসেবে করোনা মোকাবিলায় নেওয়া বেশ কিছু নিয়মনীতি সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিথিল করেছে হংকং। তবে মহামারি পূর্ব অবস্থার ফ্লাইট শিডিউলে ফিরে যেতে হিমশিম খাচ্ছে বড় বড় এয়ারলাইন্স। খবর বিবিসির।
৫ অক্টোবর ব্রিটিশ এয়ারলাইন ভার্জিন আটলান্টিক বলেছে, তারা ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সমস্যার কারণে হংকংয়ে ফ্লাইট বন্ধ করে দেবে।
হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেং বলেছেন, এয়ারলাইন কোম্পানিগুলোর সঙ্গে বসে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে বিমানবন্দর কর্তৃপক্ষ। সরকার বাইরে থেকে আসা ভ্রমণকারীদের জন্য সব কোভিড-১৯ বিধি তুলে নিলে আমরা বিনামূল্যে বিমান টিকিটের জন্য বিজ্ঞাপনের প্রচারণা চালাব।
বিনামূল্যে বিমানের টিকিট দেবে হংকং
বিনামূল্যে বিমানের টিকিট দেবে হংকং
পাঁচ লাখ পর্যটককে বিনামূল্যে এয়ারলাইনের টিকিট দেবে হংকং। করোনাভাইরাস মহামারির কারণে ধস নামা পর্যটন খাতে প্রাণ সঞ্চার করতে এমন পদক্ষেপ নিয়েছে চীনের আধা স্বায়ত্তশাসিত এই অঞ্চল। এসব টিকিটের মূল্যমান ২৫ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার।এরই অংশ হিসেবে করোনা মোকাবিলায়
নেওয়া বেশ কিছু নিয়মনীতি সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিথিল করেছে হংকং। তবে মহামারি পূর্ব অবস্থার ফ্লাইট শিডিউলে ফিরে যেতে হিমশিম খাচ্ছে বড় বড় এয়ারলাইন্স। খবর বিবিসির।৫ অক্টোবর ব্রিটিশ এয়ারলাইন ভার্জিন আটলান্টিক বলেছে, তারা ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সমস্যার কারণে হংকংয়ে ফ্লাইট
বন্ধ করে দেবে।হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেং বলেছেন, এয়ারলাইন কোম্পানিগুলোর সঙ্গে বসে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে বিমানবন্দর কর্তৃপক্ষ। সরকার বাইরে থেকে আসা ভ্রমণকারীদের জন্য সব কোভিড-১৯ বিধি তুলে নিলে আমরা বিনামূল্যে বিমান টিকিটের জন্য বিজ্ঞাপনের প্রচারণা চালাব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত