মাভাবিপ্রবি প্রতিনিধি :
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা ও ময়মনসিংহের পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পৌঁছানোর লক্ষ্যেই এ যাতায়াত সুবিধার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে ছাত্রদল কর্মী নাফিস ইকবাল পিয়াল এ তথ্য জানিয়ে পোস্ট দেন। একইসঙ্গে শাখা সভাপতি সাগর নাইম ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দীপুও নিজেদের ফেসবুক আইডি থেকে শিক্ষার্থীদের এ সুযোগ গ্রহণের আহ্বান জানান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় দুটি বাস ক্যাম্পাস থেকে পরীক্ষার্থীদের নিয়ে ঢাকা ও ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়। প্রতিটি বাসে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এই সার্ভিসে যাতায়াত করেন এবং শিক্ষার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থাও করা হয়। বিকাল ৩টার দিকে বাসগুলো পুনরায় ঢাকা ও ময়মনসিংহ থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছাড়ে।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুকে লিখেছেন, “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ঢাকা ও ময়মনসিংহ কেন্দ্রের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি পৃথক ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে।”
অভিভাবকেরাও উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, রাজনৈতিক সংগঠনগুলো যদি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের বাস্তবমুখী পদক্ষেপ নেয়, তবে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
সবশেষে বলা যায়, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য মাভাবিপ্রবি ছাত্রদলের এই ফ্রি বাস সার্ভিস কেবল একটি যাতায়াত সুবিধাই নয়, বরং শিক্ষার্থীবান্ধব রাজনীতির এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।