বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬’-এ ইতিহাস গড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টির ১০টি বিভাগ এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান করে নিয়েছে, যা বাংলাদেশের যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ এই র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছিল।

বুধবার প্রকাশিত এই তালিকায় র্যাঙ্কিংকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত প্রধান বিষয় (Broad Subject), যেখানে পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটিতে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়ত-নির্দিষ্ট বিষয় (Specific Subject), যেখানে ৫৫টি বিভাগের মধ্যে ১০টিতে বৈশ্বিক স্বীকৃতি মিলেছে।
বিভাগভিত্তিক অবস্থান:
সোশ্যাল সায়েন্স ও ম্যানেজমেন্ট: এই ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিকভাবে ৩৭১তম এবং বাংলাদেশে প্রথম। এর অধীনে একাউন্টিং অ্যান্ড ফিন্যান্স (৩০১-৩৭৫), ইকোনমিক্স (৩০১-৩৫০) এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ (৪০১-৪৫০) বিভাগগুলো তালিকায় রয়েছে।
ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি: বৈশ্বিক তালিকায় ৩৬৪তম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স (৫৫১-৬০০), ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (৫০১-৫৫০) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৫০১-৫৭৫) বিভাগগুলো স্বীকৃতি পেয়েছে।
ন্যাচারাল সায়েন্স: বাংলাদেশ থেকে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ই এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে (৫০১-৫৫০)। এর অন্তর্ভুক্ত রসায়ন (৫৫১-৬০০), পরিবেশ বিজ্ঞান (৪০১-৪৫০) এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা (৫০১-৫৫০) বিভাগগুলো বিশ্বতালিকায় জায়গা করে নিয়েছে।

লাইফ সায়েন্স ও মেডিসিন: এই প্রধান ক্যাটাগরিতে সরাসরি স্থান না পেলেও এর অধীনে থাকা জীববিজ্ঞান বিভাগ ৬৫১ থেকে ৭০০-এর মধ্যে অবস্থান করছে।
প্রতি বছর মার্চ মাসে প্রকাশিত এই র্যাঙ্কিং বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণার প্রভাব বিবেচনা করে তৈরি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধারাবাহিক উন্নতি দেশের উচ্চশিক্ষার জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।