জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বকশীগঞ্জ এন এম হাইস্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত সভায় নেতাকর্মীদের ঢল নামে। বেলা বাড়ার সাথে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা ডাক ঢোল সহকারে মিছিল নিয়ে সভায় সমবেত হতে থাকে। বিকালের মধ্যে হাইস্কুল মাঠ জনসভায় রুপ নেয়। উপজেলা আওয়ামলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। সম্মানিত অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র। যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম প্রমূখ।
বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শাহীনা বেগমকে সভাপতি ও ইসমাইল হোসেন বাবুল তালুকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি দেওয়া হয়েছে। আজকের সভায় প্রমান হয়েছে বকশীগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটিঁ। আগামী ৩ মাসের মধ্যে উপজেলার সকল মেয়াদোর্ত্তীন্ন ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।
উল্লেখ্য,গত ২৮ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মেয়াদোর্ত্তীন্ন কমিটি বিলুপ্ত ঘোষনা করে আলহাজ্ব শাহীনা বেগমকে সভাপতি ও ইসমাইল হোসেন বাবুল তালুকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা দেয় জেলা আওয়ামীলীগ। গত ১০ ডিসেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় জামালপুর জেলা আওয়ামী লীগ।
বকশীগঞ্জে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীদের ঢল
বকশীগঞ্জে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় নেতাকর্মীদের ঢল
জামালপুর প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বকশীগঞ্জ এন এম হাইস্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়। বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত সভায় নেতাকর্মীদের ঢল নামে। বেলা বাড়ার সাথে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা ডাক ঢোল সহকারে মিছিল নিয়ে সভায় সমবেত হতে থাকে। বিকালের মধ্যে হাইস্কুল মাঠ জনসভায় রুপ নেয়। উপজেলা আওয়ামলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও
জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। সম্মানিত অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র। যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম প্রমূখ। বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শাহীনা বেগমকে সভাপতি ও ইসমাইল হোসেন বাবুল তালুকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি
দেওয়া হয়েছে। আজকের সভায় প্রমান হয়েছে বকশীগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটিঁ। আগামী ৩ মাসের মধ্যে উপজেলার সকল মেয়াদোর্ত্তীন্ন ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। উল্লেখ্য,গত ২৮ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মেয়াদোর্ত্তীন্ন কমিটি বিলুপ্ত ঘোষনা করে আলহাজ্ব শাহীনা বেগমকে সভাপতি ও ইসমাইল হোসেন বাবুল তালুকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা দেয় জেলা আওয়ামীলীগ। গত ১০ ডিসেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় জামালপুর জেলা আওয়ামী লীগ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত