জামালপুর প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকায় প্রতিষ্ঠিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। উদ্বোধনের মধ্যদিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। মানসম্মত শিক্ষাদানের প্রতিশ্রুতি নিয়ে সূর্যনগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী রবিউল ইসলাম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন।
উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,অধ্যক্ষ হাসান বিন রফিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,সাখাওয়াত হোসেন সাকা,কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন প্রমূখ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন
বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন
জামালপুর প্রতিনিধি :জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকায় প্রতিষ্ঠিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। উদ্বোধনের মধ্যদিয়ে
প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। মানসম্মত শিক্ষাদানের প্রতিশ্রুতি নিয়ে সূর্যনগর গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী রবিউল ইসলাম বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,অধ্যক্ষ হাসান বিন রফিক, উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,সাখাওয়াত হোসেন সাকা,কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন প্রমূখ উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত