অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠিত বৈঠকটি শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত মিটিং হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে দশটায় বৈঠকস্থল সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাকে।
তারেক রহমান বৈঠকে কলম ও বই উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টাকে। এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এ বৈঠক নিয়ে বিএনপির পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
এ মুহূর্তে একই ভেন্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির নেতারা যৌথভাবে প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।
বৈঠক শেষে হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে এলেন তারেক রহমান
বৈঠক শেষে হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে এলেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠিত বৈঠকটি শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত মিটিং হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে দশটায় বৈঠকস্থল সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা
যায় তাকে।তারেক রহমান বৈঠকে কলম ও বই উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টাকে। এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এ বৈঠক নিয়ে বিএনপির পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ
চৌধুরী। এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।এ মুহূর্তে একই ভেন্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপির নেতারা যৌথভাবে প্রেস ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত