সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে সকল রাজনৈতিক দল একত্রিত করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আদায় করে নতুন সংসদ ও সরকার গঠন করতে হবে। আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, র্যাব ওপর আমেরিকার নিষেধাজ্ঞা তোলার জন্য ভারতের কাছে পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা চেয়েছেন। কিন্তু এই গুম-খুন হত্যার নির্দেশদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে সহযোগিতা চাওয়া হয় এই সরকারকে ধিক্কার জানাই।
তিনি আরো জানান, বিরোধী দলকে দমন করার জন্য ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ অনেক অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে এই সরকার মানবাধিকার লঙ্ঘনের কারণে আমেরিকার সরকার গুম খুন হত্যা সাথে যারা জড়িত অ্যামাউন্ট ৮ জনের বিরুদ্ধে আমেরিকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন। আর সেই নিষেধাজ্ঞা তোলার জন্য সরকার নানা জায়গায় ধরনা দিয়ে চলছেন।
সোনারগাঁ উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সহ স্থানীয় নেতাকর্মীরা।
বর্তমান সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে
বর্তমান সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হলে সকল রাজনৈতিক দল একত্রিত করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আদায় করে নতুন সংসদ ও সরকার গঠন করতে হবে। আজ শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি
আরো বলেন, র্যাব ওপর আমেরিকার নিষেধাজ্ঞা তোলার জন্য ভারতের কাছে পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা চেয়েছেন। কিন্তু এই গুম-খুন হত্যার নির্দেশদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভারতের কাছে সহযোগিতা চাওয়া হয় এই সরকারকে ধিক্কার জানাই।তিনি আরো জানান, বিরোধী দলকে দমন করার জন্য ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ অনেক অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে এই সরকার মানবাধিকার লঙ্ঘনের কারণে আমেরিকার সরকার গুম খুন হত্যা সাথে যারা জড়িত অ্যামাউন্ট ৮ জনের
বিরুদ্ধে আমেরিকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন। আর সেই নিষেধাজ্ঞা তোলার জন্য সরকার নানা জায়গায় ধরনা দিয়ে চলছেন।সোনারগাঁ উপজেলা বিএনপি'র সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সহ স্থানীয় নেতাকর্মীরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত