রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতা অর্জনে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম, তাই তাদেরকে সবক্ষেত্রে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি কখনোই দেশের উন্নয়ন মেনে নিতে পারেনি। দেশের উন্নয়ন তারা সহ্য করতে পারে না।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০ তম সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রায় ৫ বছর পর, ছাত্রলীগের জাতীয় সম্মেলন হচ্ছে। সকালে, জাতীয় সঙ্গীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি, দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর আগে, সবশেষ, ২০১৮ সালের মে মাসে সংগঠনটির সম্মেলন হয়।এবার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্যে ২৫৪ প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৫৮ জন। 

খুঁজুন