শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
শিক্ষা চৌহালী সচেতন ছাত্র সমাজের সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

চৌহালী সচেতন ছাত্র সমাজের সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

‎মাভাবিপ্রবি প্রতিনিধি :

‎সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (সিএসএস) সপ্তমবারের মতো তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ‎

‎ শুক্রবার (২০ জুন) সংগঠনটির প্রধান উপদেষ্টা আব্দুল মজিদ নয়ন ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

‎নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান (বাপ্পী)।

‎কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতিইমরান হোসাইন (বুটেক্স), আশিকুর রহমান রানা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাইদুল ইসলাম (চৌহালী সরকারি কলেজ), পিয়ারুল ইসলাম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়),যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সায়মন (আইইউবিটি), মুছা মিয়া (পাবনা মেডিকেল কলেজ), আসাদুল ইসলাম (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ), নাহিদ হোসেন (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), নুরুল ইসলাম (সিটি ইউনিভার্সিটি), জোনায়েদ ইসলাম পলক(ইসলামিক বিশ্ববিদ্যালয়),সাংগঠনিক সম্পাদক হাবিব মুহিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাসেল রানা (আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

‎২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত 'সচেতন ছাত্র সমাজ (সিএসএস)' প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছে। সংগঠনটি গ্রামের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, ভর্তি সহায়তা, একাডেমিক ক্লাসসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

‎এছাড়াও সংগঠনটি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, আর্থিক সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

‎প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও চৌহালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রায় এক দশক ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

‎প্রকাশিত আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা।

খুঁজুন