শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি চরমোনাইওয়ালাদের পথ কখনো মসৃণ ছিলনা

চরমোনাইওয়ালাদের পথ কখনো মসৃণ ছিলনা

আমিনুল ইসলাম কাসেমী, শিক্ষক, লেখক :

এগিয়ে চলেছে চরমোনাই। এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখা মার্কা। সর্বত্র এখন একই বন্দনা। দেশের রেডিও টিভি থেকে শুরু করে সকল মিডিয়াতে চরমোনাই এর সফলতার কথা বলা হচ্ছে।অনলাইন - অফলাইনে, পত্রিকার পাতায়,  লোকমুখে চরমোনাই এর পীর  সাহেবান ও তাঁর সংঠনের ভুয়সী প্রশংসা শোনা যায়।  তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও চরমোনাইপন্হীরা বিশাল প্রভাব বিস্তার করে আছে, যে কারণে এই বিশাল জগতেও চরমোনাই এর প্রশংসা শোনা যায়।

তবে এত ভুয়সী প্রশংসা,  এত সুনাম- সুখ্যাতি  ঁঅর্জিত হয়েছে, এগুলো এমনি এমনি হাসিল হয় নি। বরং এ পথ কখনো মসৃণ ছিল না। বরং চরমোনাইওয়ালাদের পথ  ছিল কাঁটাযুক্ত। তাদের পথে  কাঁটা বিছানো থাকত সবসময়।  বিশেষ করে স্বজাতি ভাইদের কাঁটার খোঁচা ছিল সবচেয়ে বেশী।  বর্তমান যেমন কিছু মানুষ চরমোনাই এর বিরুদ্ধে প্রকাশ্যে বেপরোয়া ভাবে বয়ান- বক্তৃতা দিয়ে থাকে, তবে সেটার সিলসিলা বা সুত্রপরম্পরা  ধারাবাহিক ভাবে চলে আসছে।  তবে আগে হয়ত সমালোচকদের সংখ্যা কমছিল এখন আরো বেড়েছে।


আমার মনেহয় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে মাজলুম সংগঠন "ইসলামী আন্দোলন বাংলাদেশ "। জন্ম থেকেই এদলটি জুলুমের শিকার। এরপর যুগে যুগে বিভিন্ন খড়গ চাপিয়ে দেওয়া হয়েছে। এ সংগঠনটি সবসময় দেশও জাতির কল্যাণে অবদান রাখার চেষ্টা করেছে, আর তখনই শুরু হযেছে চতুর্মুখি আক্রমণ।কীভাবে তাকে কোণঠাসা করে রাখা যায় সেই প্রচেষ্টা ছিল অনেকের।

সবচেয়ে বড় দু:খ হল,  যখন "ইসলামী আন্দোলন বাংলাদেশ" নামে কেউ নির্জলা মিথ্যাচার করে। একদম টুপি মাথায় দিয়ে জাতির সামনে তাজা মিথ্যা অপবাদ দেয়।


আমার বুঝে আসে না,  মাদ্রাসার মোহতামিম / মুহাদ্দিস হাদীস পড়ান, সেইসব সন্মানিত ব্যক্তিবর্গ ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাই কে নিয়ে মিথ্যাচার করেন। আচ্ছা,  এমন মিথ্যাবাদীর কাছে কী হাদীস পড়া যায়? তার থেকে কী হাদীস নেওয়া বা গ্রহণ করা বৈধ হবে?

আজকাল অবশ্য যারে তারে মুহাদ্দিস বলা হচ্ছে। তবে  মিথ্যাবাদী থেকে সাবধান থাকা ভাল।  যারা কাউকে তোহমত দেয় তাদের থেকে দুরে থাকতে হবে সকলের।


এখন আর  মুহাদ্দিস বা মুফতি সাহেবগণ এর মধ্যে  সীমাবদ্ধ নেই।একশ্রেণীর চাঁদাবাজ, হাইজাকার গ্রুপও চরমোনাই এর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। 


তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমর্থক ও কর্মিদের  ভেঙ্গে পড়লে হবেনা। সকল চড়াই উৎরাই পেরিয়ে সামনে বাড়তে হবে।  যে যাই বলুক, কোন যুদ্ধে অবতীর্ণ না হয়ে ধৈর্য্যের সাথে মোকাবেলা করা চাই।  দেখবেন, অচিরেই তাদের ভুল ভাঙবে। একসময় তারাও এসে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছায়া তলে।

আল্লাহ তায়ালা আমাদের উপর রহম করুন। আমিন।

খুঁজুন