বুলবুল আহমেদ সোহেল :
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য দেশী-বিদেশী অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্যে যা যা কিছু পরিকল্পনা করার দরকার তারা তা করছে। আবারো অঅঘাত করা হবে, হয়তো আমি থাকবো না। কিছু ক্ষতি হবে, তবে আল্লাহর রহমতে শেখ হাসিনাই আবারো সরকার গঠন করবে।
মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
আমাদের এই শোককে শক্তিতে রুপান্তর করে এগিয়ে যেতে হবে। তারা আবারো কালো থাবা দিবে, আঘাত করবে। হয়তো গাছের কিছু ডাল পালা ভেঙ্গে যাবে। কিন্ত শেখ হাসিনা আমাদের বটবৃক্ষ হয়ে ছায়া দিবেন। আল্লাহর বিশেষ রহমত তার উপর আছে। আওয়ামী লীগ করি বা কোন দল করি সেটা ব্যাপার না। এ দেশটা আমাদের সবার, যে কোন মূল্যে এই দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর দেশ পিছিয়ে গিয়েছিল, শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না। আমরা অন্তত ৫০ বছর পিছিয়ে যাব। বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবে রুপান্তর করেন।
দেশী-বিদেশী অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: শামীম ওসমান
দেশী-বিদেশী অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: শামীম ওসমান
বুলবুল আহমেদ সোহেল :নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য দেশী-বিদেশী অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্যে যা যা কিছু পরিকল্পনা করার দরকার তারা তা করছে। আবারো অঅঘাত করা হবে, হয়তো আমি থাকবো না। কিছু ক্ষতি হবে, তবে আল্লাহর রহমতে শেখ হাসিনাই
আবারো সরকার গঠন করবে।মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। আমাদের এই শোককে শক্তিতে রুপান্তর করে এগিয়ে যেতে হবে। তারা আবারো কালো থাবা দিবে, আঘাত করবে। হয়তো গাছের কিছু ডাল পালা ভেঙ্গে যাবে। কিন্ত শেখ হাসিনা আমাদের বটবৃক্ষ হয়ে ছায়া দিবেন। আল্লাহর বিশেষ রহমত তার উপর আছে। আওয়ামী
লীগ করি বা কোন দল করি সেটা ব্যাপার না। এ দেশটা আমাদের সবার, যে কোন মূল্যে এই দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর দেশ পিছিয়ে গিয়েছিল, শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না। আমরা অন্তত ৫০ বছর পিছিয়ে যাব। বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবে রুপান্তর করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত