আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তিকে ঐক্যবদ্ধ করে চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে যারা বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর দিবাস্বপ্ন দেখছে তা ভেঙে দিতে হবে।
বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছে; আবারও তারা সক্রিয় হয়ে উঠেছে। তাদের সেই দিবাস্বপ্ন ভেঙে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শারীরিক অসুস্থতার কারণে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ভার্চুয়ালে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
আমির হোসেন আমু বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কেউ জাতীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবি তুলছেন; কিন্তু যে যত কথাই বলুক না কেন সংবিধানের বিকল্প কিছু হতে পারে না। নির্বাচন সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে।
দেশকে নব্য পাকিস্তান বানাতে চায় বিএনপি
দেশকে নব্য পাকিস্তান বানাতে চায় বিএনপি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তিকে ঐক্যবদ্ধ করে চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে যারা বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর দিবাস্বপ্ন দেখছে তা ভেঙে দিতে হবে।বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা খুনি ও
স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছে; আবারও তারা সক্রিয় হয়ে উঠেছে। তাদের সেই দিবাস্বপ্ন ভেঙে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।শারীরিক অসুস্থতার কারণে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ভার্চুয়ালে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম
সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।আমির হোসেন আমু বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কেউ জাতীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবি তুলছেন; কিন্তু যে যত কথাই বলুক না কেন সংবিধানের বিকল্প কিছু হতে পারে না। নির্বাচন সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত