রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ঢাবি ছাত্র শিবিরের কমিটি প্রকাশ, মিয়াজি পরিবারের অভিনন্দন ও মিষ্টি বিতরণ

ঢাবি ছাত্র শিবিরের কমিটি প্রকাশ, মিয়াজি পরিবারের অভিনন্দন ও মিষ্টি বিতরণ

গতকাল বুধবার (২ অক্টোবর) বিকেল ৩টায় ছাত্রশিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবু সাদিক কায়েমকে সভাপতি এবং সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করে।


এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসাবে লোক প্রশাসন বিভাগের মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক আরবি বিভাগের হামিদুর রশিদ জামিলকে ঘোষনা করা হয়।


ঢাবির ছাত্র শিবিরের কমিটিতে থাকা সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকায় মিষ্টি বিতরন করেছে মিয়াজি পরিবারের সদস্যরা। এসময় কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য নাজমুস সাইফ, বীরশ্রেষ্ট মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোগী সৈয়দা তুত তাহিরা এবং তাদের পিতা মুখলেছুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় আমরা সবাই অত্যন্ত খুশি, ছাত্রদের উজ্জল ভবিষ্যত কামনা করি। এসময় তারা নিকট আত্মীয়দের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগাভাগি করেন।

খুঁজুন