মইনুল ইসলাম মিতুল : দলীয় নেতাকর্মীদের হত্যা এবং জরুরি নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ন ইস্যুতে এবার দেশের ১০টি বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশগুলো সফলভাবে শেষ করার পর ঢাকায় একটি বড় সমাবেশের আয়োজনের চিন্তা করছে দলটি। ইস্যুভিত্তিক আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে এবং নেতাকর্মীদের মনোবল চাঙা রাখতে এসব কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চায় রাজপথের বড় এ বিরোধী দলটি।
জানা গেছে, ঢাকার ১৬টি সমাবেশ সফলভাবে শেষ করা এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে দলীয় হাইকমান্ড বেশ খুশি। তবে রাজধানীর তিনটি জায়গায় সমাবেশে কিছু মারধরের ঘটনা ঘটলেও দলীয় নেতারা তা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। তবে মিরপুরের পল্লবীতে সমাবেশ করতে না পারার কারণে কাঠগড়ায় আছেন নগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। তাকে যে ভাবেই হোক নতুন নির্ধারিত তারিখে সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী ১ অক্টোবর এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত সমাবেশে ব্যাপক লোকবল উপস্থিতি রাখতে এরই মধ্যে অঙ্গ ও সহযোগী দলের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এই সমাবেশের পর ঢাকায় নেতাকর্মীদের কিছুদিন বিশ্রাম দেওয়া হবে। কারণ, বিভিন্ন ইস্যুতে টানা দুই মাস মাঠে রয়েছেন নেতাকর্মীরা। তাই ১৫ দিনের একটি লম্বা বিরতি দিয়ে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করবে বিএনপি। সেই সমাবেশটি রাজনৈতিকভাবে অনেক বেশী গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা।
বিএনপি নেতারা বলছে, আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তপ্ত হবে, এটাই স্বাভাবিক। সরকার এবং বিরোধী দল তো এখনো দুই মেরুতে অবস্থান করছে। এমন অবস্থায় সংঘর্ষ হওয়াটা আশ্চর্য কিছু নয়। দেশ জুড়েই বিরোধীদের দমন-পীড়ন-অরাজকতা চলছে। রাজনৈতিকভাবে সমঝোতার পথ ক্ষীণ বিবেচনায় রেখেই বিএনপিও ধারাবাহিকভাবে রাজপথে ইস্যুভিত্তিক কর্মসূচি অব্যাহত রাখতে ঐক্যমতে পৌছেছে। সারা দেশে পালিত এসব কর্মসূচিতে তৃণমূল নেতা-কর্মীরা উজ্জীবিত বলে মনে করছেন বিএনপি নেতারা।
এ দিকে স্থায়ী কমিটির সূত্র জানায়, রাজধানী ঢাকায় এসব সমাবেশ শেষ করে দেশের ১০ বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। সবশেষে ঢাকায় বড় শোডাউন করার পরিকল্পনা গ্রহণ করেছেন নেতারা। বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠানের জন্য দলের স্থায়ী কমিটির একেকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের নেতৃত্বে এসব বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
ঢাকায় বিএনপির মহাসমাবেশ, করার তোড়জোড়
ঢাকায় বিএনপির মহাসমাবেশ, করার তোড়জোড়
মইনুল ইসলাম মিতুল : দলীয় নেতাকর্মীদের হত্যা এবং জরুরি নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ন ইস্যুতে এবার দেশের ১০টি বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশগুলো সফলভাবে শেষ করার পর ঢাকায় একটি বড় সমাবেশের আয়োজনের চিন্তা করছে দলটি। ইস্যুভিত্তিক আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে এবং নেতাকর্মীদের মনোবল চাঙা রাখতে এসব কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চায় রাজপথের বড় এ বিরোধী দলটি। জানা গেছে, ঢাকার ১৬টি সমাবেশ সফলভাবে শেষ করা এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে দলীয় হাইকমান্ড বেশ খুশি। তবে রাজধানীর তিনটি জায়গায় সমাবেশে কিছু মারধরের ঘটনা ঘটলেও দলীয় নেতারা তা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। তবে মিরপুরের পল্লবীতে সমাবেশ করতে না পারার কারণে কাঠগড়ায় আছেন নগর উত্তর বিএনপির সদস্য
সচিব আমিনুল হক। তাকে যে ভাবেই হোক নতুন নির্ধারিত তারিখে সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী ১ অক্টোবর এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত সমাবেশে ব্যাপক লোকবল উপস্থিতি রাখতে এরই মধ্যে অঙ্গ ও সহযোগী দলের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এই সমাবেশের পর ঢাকায় নেতাকর্মীদের কিছুদিন বিশ্রাম দেওয়া হবে। কারণ, বিভিন্ন ইস্যুতে টানা দুই মাস মাঠে রয়েছেন নেতাকর্মীরা। তাই ১৫ দিনের একটি লম্বা বিরতি দিয়ে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করবে বিএনপি। সেই সমাবেশটি রাজনৈতিকভাবে অনেক বেশী গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেতারা।বিএনপি নেতারা বলছে, আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তপ্ত হবে, এটাই স্বাভাবিক। সরকার এবং বিরোধী দল তো এখনো দুই মেরুতে
অবস্থান করছে। এমন অবস্থায় সংঘর্ষ হওয়াটা আশ্চর্য কিছু নয়। দেশ জুড়েই বিরোধীদের দমন-পীড়ন-অরাজকতা চলছে। রাজনৈতিকভাবে সমঝোতার পথ ক্ষীণ বিবেচনায় রেখেই বিএনপিও ধারাবাহিকভাবে রাজপথে ইস্যুভিত্তিক কর্মসূচি অব্যাহত রাখতে ঐক্যমতে পৌছেছে। সারা দেশে পালিত এসব কর্মসূচিতে তৃণমূল নেতা-কর্মীরা উজ্জীবিত বলে মনে করছেন বিএনপি নেতারা।এ দিকে স্থায়ী কমিটির সূত্র জানায়, রাজধানী ঢাকায় এসব সমাবেশ শেষ করে দেশের ১০ বিভাগীয় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। সবশেষে ঢাকায় বড় শোডাউন করার পরিকল্পনা গ্রহণ করেছেন নেতারা। বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠানের জন্য দলের স্থায়ী কমিটির একেকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের নেতৃত্বে এসব বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত