মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার) :
প্রতি বছরের ন্যায় এবারও ঢাকার ধামরাইয়ে
পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদানসহ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার (৯ এপ্রিল) পৌরসভা ভবনে ইমামদের মাঝে এ সম্মানি ভাতা প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির।
ইফতারের পূর্বে ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকুসহ অন্যান্যরা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিল বৃন্দ, বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এনং স্থানীয় সাংবাদিক বৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও মানুষের কল্যানের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী।
ধামরাই পৌরসভার মসজিদের ইমামদের সম্মানি ভাতা প্রদান
ধামরাই পৌরসভার মসজিদের ইমামদের সম্মানি ভাতা প্রদান
মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার) : প্রতি বছরের ন্যায় এবারও ঢাকার ধামরাইয়েপৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদানসহ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। আজ রবিবার (৯ এপ্রিল) পৌরসভা ভবনে ইমামদের মাঝে এ সম্মানি ভাতা প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির। ইফতারের
পূর্বে ইমামদের মাঝে সম্মানি ভাতা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সাধারণ
সম্পাদক শাখাওয়াত হোসেন সাকুসহ অন্যান্যরা।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার আওতাধীন সকল মসজিদের ইমাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিল বৃন্দ, বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এনং স্থানীয় সাংবাদিক বৃন্দ।ইফতারের পূর্বে দেশ ও মানুষের কল্যানের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত