রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ধামরাইয়ে সাবেক এমপির মোটর সাইকেল শোডাউন

ধামরাইয়ে সাবেক এমপির মোটর সাইকেল শোডাউন

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার):

ঢাকার ধামরাইয়ে বিএনপি জামাতের নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও হরতালের বিরুদ্ধে সাধারণ জনগণের চলাচলের যাত্রা স্বাভাবিক রাখতে ধামরাই উপজেলা আওয়ামীলীগে সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেকের নেতৃত্বে ২শতাধিত মোটর সাইকেল নিয়ে লাঠি হাতে ঢাকা আরিচা মহাসড়কে শোডাউন ও শান্তি সমাবেশ করেছেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ।

শনিবারর (২৯ অক্টোবর) বেলা ৩ টার দিকে ধামরাই থানা রোড প্রেসক্লাবের সামনে থেকে মোটর সাইকেল শোডাউন শুরু করে কালামপুর বাজার,ধামরাই বাজার ও ইসলামপুর ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,সাবেক ঢাকা জেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব, ঢাকা জেলা ছাত্রলীগের ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক তুষার আহামেদ শান্ত সহ আরও অনেকে।

খুঁজুন