শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
ধর্ম এবারের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর

এবারের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর

আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার তাবলিগ জামাতের বিবাদমান দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তাবলিগ জামাতের দুপক্ষই নির্বাচনের পরে ইজতেমা অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছেন।

তিনি বলেন, ইজতেমা অনুষ্ঠিত হতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করতে হয়। কিন্তু নির্বাচনের আগে এত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা সম্ভব না। এজন্য উভয় পক্ষ নির্বাচনের পরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে একমত পোষণ করেছেন।

খুঁজুন