মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার)::
ঢাকার ধামরাই উপজেলার ১০টি কলেজের মধ্যে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে আফাজ উদ্দিন কলেজ। এবার ৫৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১০ জন। পাশ করেছে ৫০১ জন। পাশের হার ৯২ দশমিক ১০ ভাগ। পাসের হার নিয়ে উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে শরীফবাগ আফাজ উদ্দিন স্কুল ও কলেজ।
এছাড়া ধামরাই সরকারি হার্ডিঞ্জ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৮২ দশমিক ১৪ ভাগ নিয়ে দ্বিতীয় স্থানে। ভালুম আতাউর রহমান খান কলেজ থেকেও কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৬৯ দশমিক ৭৭ ভাগ নিয়ে তৃতীয় স্থানে। রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজ থেকে ১জন জিপিএ ৫ সহ পাশের হার ৬৮ দশমিক ২৯ ভাগ। ধামরাই সরকারি কলেজ থেকে ১৩ জন জিপিএ ৫ সহ পাশের হার ৫৯ দশমিক ৬৭ ভাগ। নবযুগ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৫৭ দশমিক ৫২ ভাগ। যাদবপুর বিএম কলেজে পাশের হার ৫২ দশমিক ১৪ ভাগ, আমিন মডেল টাউন কলেজ থেকে ২ জন জিপিএ ৫ সহ পাশের হার ৪৫ দশমিক ৫৮ ভাগ, সুয়াপুর-নান্নার স্কুল ও কলেজের পাশের হার ৪৪ দশমিক ১৬ ভাগ ও ধামরাই মডেল কলেজের পাশের হার ৪০ দশমিক ৭ ভাগ।
ধামরাইয়ের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু বলেন, এ বছরও উপজেলার মধ্যে আমাদের কলেজ ফলাফলের দিক থেকে র্শীষে রয়েছে। তবে আগামীতে আশা করছি আরও ভাল ফলাফল করবে শিক্ষার্থীরা।
এইচএসসির ফলাফল ধামরাইয়ে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ
এইচএসসির ফলাফল ধামরাইয়ে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ
মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার)::ঢাকার ধামরাই উপজেলার ১০টি কলেজের মধ্যে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে আফাজ উদ্দিন কলেজ। এবার ৫৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ১০ জন। পাশ করেছে ৫০১ জন। পাশের হার ৯২ দশমিক ১০ ভাগ। পাসের হার নিয়ে উপজেলায় শীর্ষস্থান অধিকার করেছে শরীফবাগ আফাজ উদ্দিন স্কুল ও কলেজ। এছাড়া ধামরাই সরকারি হার্ডিঞ্জ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৮২ দশমিক ১৪ ভাগ
নিয়ে দ্বিতীয় স্থানে। ভালুম আতাউর রহমান খান কলেজ থেকেও কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৬৯ দশমিক ৭৭ ভাগ নিয়ে তৃতীয় স্থানে। রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজ থেকে ১জন জিপিএ ৫ সহ পাশের হার ৬৮ দশমিক ২৯ ভাগ। ধামরাই সরকারি কলেজ থেকে ১৩ জন জিপিএ ৫ সহ পাশের হার ৫৯ দশমিক ৬৭ ভাগ। নবযুগ কলেজ থেকে কেউ জিপিএ ৫ না পেলেও পাশের হার ৫৭ দশমিক ৫২ ভাগ। যাদবপুর বিএম কলেজে পাশের
হার ৫২ দশমিক ১৪ ভাগ, আমিন মডেল টাউন কলেজ থেকে ২ জন জিপিএ ৫ সহ পাশের হার ৪৫ দশমিক ৫৮ ভাগ, সুয়াপুর-নান্নার স্কুল ও কলেজের পাশের হার ৪৪ দশমিক ১৬ ভাগ ও ধামরাই মডেল কলেজের পাশের হার ৪০ দশমিক ৭ ভাগ।ধামরাইয়ের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু বলেন, এ বছরও উপজেলার মধ্যে আমাদের কলেজ ফলাফলের দিক থেকে র্শীষে রয়েছে। তবে আগামীতে আশা করছি আরও ভাল ফলাফল করবে শিক্ষার্থীরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত