জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ এবং সদস্যরা মঙ্গলবার
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এনসিপি নেত্রী আখতার
হোসেন সারাদেশের সর্বস্তরের জনগণ, সকল পেশাজীবি, ছাত্রসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন,
"একাত্তর সালে লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই
স্বাধীনতার মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ। তবে ৫৪ বছর ধরে তা অধরা রয়ে গেছে।
তিনি
বলেন, "আমরা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ এবং সারাদেশের আমাদের
নেতাকর্মীরা একাত্তরের স্বাধীনতার মূলমন্ত্রে বিশ্বাসী। এনসিপি এই বাংলাদেশ
নির্মাণে কাজ করে যাবে, যেখানে জনগণের অধিকার, সাম্য এবং সুবিচার প্রতিষ্ঠিত হবে।
এসময় আখতার হোসেন আরো বলেন,
"বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি দেশ হিসেবে দেখতে চাই,
ঢাকা শহরকে গ্লোবাল সাউথ-এর প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং আমরা অনেক স্বপ্ন
নিয়ে এগিয়ে চলছি।
তিনি জানান, "বর্তমানে
বাংলাদেশের পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি নতুন একটি সংবিধানের প্রয়োজনীয়তা রয়েছে। সেই
প্রেক্ষিতে, আমরা গণপরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তাবনা দিয়েছি। এ নির্বাচনে সংসদ
সদস্য হিসেবে আমাদের দলের সদস্যরা ভূমিকা রাখবেন।
আখতার হোসেন দেশের জনগণের কাছে
দোয়া কামনা করে বলেন, "আমরা আমাদের প্রস্তাবনা বাস্তবায়নে জাতির পাশে থাকতে চাই।
একাত্তর ও জুলাই শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা
একাত্তর ও জুলাই শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ এবং সদস্যরা মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় এনসিপি নেত্রী আখতার হোসেন সারাদেশের সর্বস্তরের জনগণ, সকল পেশাজীবি, ছাত্রসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "একাত্তর সালে লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মূলমন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ। তবে ৫৪ বছর ধরে তা
অধরা রয়ে গেছে।তিনি বলেন, "আমরা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ এবং সারাদেশের আমাদের নেতাকর্মীরা একাত্তরের স্বাধীনতার মূলমন্ত্রে বিশ্বাসী। এনসিপি এই বাংলাদেশ নির্মাণে কাজ করে যাবে, যেখানে জনগণের অধিকার, সাম্য এবং সুবিচার প্রতিষ্ঠিত হবে।এসময় আখতার হোসেন আরো বলেন, "বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি দেশ হিসেবে দেখতে চাই, ঢাকা শহরকে গ্লোবাল সাউথ-এর প্রধান হিসেবে প্রতিষ্ঠিত
করতে চাই এবং আমরা অনেক স্বপ্ন নিয়ে এগিয়ে চলছি।তিনি জানান, "বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি নতুন একটি সংবিধানের প্রয়োজনীয়তা রয়েছে। সেই প্রেক্ষিতে, আমরা গণপরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তাবনা দিয়েছি। এ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আমাদের দলের সদস্যরা ভূমিকা রাখবেন। আখতার হোসেন দেশের জনগণের কাছে দোয়া কামনা করে বলেন, "আমরা আমাদের প্রস্তাবনা বাস্তবায়নে জাতির পাশে থাকতে চাই।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত