জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিসও জারি করা হয়েছে। ২১ এপ্রিল এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদনে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে তানভীরের বিরুদ্ধে।
এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন আগামী সাত দিনের মধ্যে ব্যাখ্যা জমা দিতে তানভীরকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়, পূর্বের মৌখিক সতর্কতা উপেক্ষা করায় এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তানভীরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধানের কাছেও পাঠানো হয়েছে।
গাজী সালাউদ্দিন তানভীর গত কয়েক মাস ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিত ছিলেন। গত শনিবার এনসিপির সাধারণ সভায় বিষয়টি নিয়ে অন্য নেতাদের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
এনসিপি নেতা তানভীরকে সাময়িক অব্যাহতি
এনসিপি নেতা তানভীরকে সাময়িক অব্যাহতি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিসও জারি করা হয়েছে। ২১ এপ্রিল এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদনে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও
পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে তানভীরের বিরুদ্ধে।এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন আগামী সাত দিনের মধ্যে ব্যাখ্যা জমা দিতে তানভীরকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।চিঠিতে আরো বলা হয়, পূর্বের মৌখিক সতর্কতা উপেক্ষা করায় এবং
সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তানভীরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি এনসিপির আহ্বায়ক, সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধানের কাছেও পাঠানো হয়েছে।গাজী সালাউদ্দিন তানভীর গত কয়েক মাস ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিত ছিলেন। গত শনিবার এনসিপির সাধারণ সভায় বিষয়টি নিয়ে অন্য নেতাদের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত