শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রোববার আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ জানিয়েছেন, বেগম জিয়ার হার্ট, লিভার এবং কিডনির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এই মুহূর্তে চিকিৎসার জন্যে দেশের বাইরে নেয়ার বিকল্প নেই।
বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসকরা বলছেন, বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থবোধ করছিলেন। এর আগে , গত ২২ শে আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়। তখন চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হার্টে এখনও ঝুঁকিপূর্ণ দুটি ব্লক রয়ে গেছে। এছাড়া ক্রনিক লিভার সিরোসিস, আথ্রাইটিস ছাড়াও বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন তিনি। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে, একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা শুরু হয়েছে বিএনপি প্রধানের।
ফের হাসপাতালে খালেদা জিয়া
ফের হাসপাতালে খালেদা জিয়া
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রোববার আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ জানিয়েছেন, বেগম জিয়ার হার্ট, লিভার এবং কিডনির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এই মুহূর্তে
চিকিৎসার জন্যে দেশের বাইরে নেয়ার বিকল্প নেই।বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসকরা বলছেন, বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থবোধ করছিলেন। এর আগে , গত ২২ শে আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়। তখন চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হার্টে
এখনও ঝুঁকিপূর্ণ দুটি ব্লক রয়ে গেছে। এছাড়া ক্রনিক লিভার সিরোসিস, আথ্রাইটিস ছাড়াও বেশ কয়েকটি জটিল রোগে ভুগছেন তিনি। এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে, একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা শুরু হয়েছে বিএনপি প্রধানের।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত