শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ

বিএনপির লাগাতার কর্মসূচির অংশ হিসাবে, আজ ফরিদপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় গণসমাবেশ।

এরই মধ্যে গণসমাবেশের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিএনপি। এ সমাবেশে যোগ দিতে এর মধ্যেই দলের কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে এসেছেন। সব বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতা-কর্মীরা। তবে জেলায় পরিবহন ধর্মঘট চলায়, নেতা-কর্মীদের ফরিদপুর আসতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সমাবেশকে বানচাল করতেই এই ধর্মঘট ডাকা হয়েছে বলে দাবি করেন তারা। তবে সব বাধা উপেক্ষা করে একটি বড় জনসমাগম ঘটবে বলেই আশা করছেন তারা। 

খুঁজুন