গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর বলেছেন, গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এতটা নৃশংসভাবে, ন্যক্কারজনক এমন হামলা হয়নি। তিনি বলেন, ডাকসু নির্বাচনে তার ওপরে অবশ্যই হামলা হয়েছে, সেটাও কম না। আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগেরকর্মীরা হামলা করেছিলো। কিন্তু বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের এই সময়ে এসেও এ ধরনের হামলা হবে আমারা এটা কল্পনাও করিনি।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে স্বামীকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া চেয়েছেন মারিয়া নুর।
তিনি বলেন, আমার জীবনটা সম্পূর্ণ আলাদা। ২৯ আগস্ট ঘটনাটি যখন ঘটে তখন আমি টিভিতে লাইভ দেখছিলাম। কখনো কল্পনাও করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছি, বর্ণনা করার মত ভাষা খুঁজে পাচ্ছি না।
মারিয়া নুর বলেন, তার স্বাস্থ্যের খবর নিতে আজকে হাসপাতালে এসেছি। আমাকে আবার মিডিয়ার সামনে আসতে হবে, এটা চাইনি। নুরের শারীরিক অবস্থা নিয়ে আমরা ৩৬ ঘণ্টা অবজারভেশন করবো। তারপর একটা সিদ্ধান্ত জানাবো। শারীরিকভাবে অনেকটা আঘাত করা হয়েছে তার ওপর। ব্রেন, নাক, চোয়ালে আঘাতগুলো পেয়েছেন তিনি। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।
তিনি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ৩৬ ঘণ্টা পরে তার অবস্থা সম্পর্কে বলা যাবে। জ্ঞান ফিরেছে তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো না। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয় ।
মারিয়া নুর বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা যেন করা হয়।
ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এমন হামলা হয়নি
ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এমন হামলা হয়নি
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর বলেছেন, গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এতটা নৃশংসভাবে, ন্যক্কারজনক এমন হামলা হয়নি। তিনি বলেন, ডাকসু নির্বাচনে তার ওপরে অবশ্যই হামলা হয়েছে, সেটাও কম না। আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগেরকর্মীরা হামলা করেছিলো। কিন্তু বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের এই সময়ে এসেও এ ধরনের হামলা হবে আমারা এটা কল্পনাও করিনি।রোববার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক)
হাসপাতালে স্বামীকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া চেয়েছেন মারিয়া নুর।তিনি বলেন, আমার জীবনটা সম্পূর্ণ আলাদা। ২৯ আগস্ট ঘটনাটি যখন ঘটে তখন আমি টিভিতে লাইভ দেখছিলাম। কখনো কল্পনাও করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছি, বর্ণনা করার মত ভাষা খুঁজে পাচ্ছি না।মারিয়া নুর বলেন, তার স্বাস্থ্যের খবর নিতে আজকে হাসপাতালে এসেছি। আমাকে আবার মিডিয়ার সামনে আসতে হবে, এটা চাইনি। নুরের শারীরিক অবস্থা নিয়ে আমরা ৩৬
ঘণ্টা অবজারভেশন করবো। তারপর একটা সিদ্ধান্ত জানাবো। শারীরিকভাবে অনেকটা আঘাত করা হয়েছে তার ওপর। ব্রেন, নাক, চোয়ালে আঘাতগুলো পেয়েছেন তিনি। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।তিনি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ৩৬ ঘণ্টা পরে তার অবস্থা সম্পর্কে বলা যাবে। জ্ঞান ফিরেছে তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো না। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয় ।মারিয়া নুর বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা যেন করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত