শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
রাজনীতি গাজীপুর জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

গাজীপুর জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

  আজ(২১ শে এপ্রিল) গাজীপুর জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামি ১৯ মে জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলণকে কেন্দ্র করে আজ জেলা পরিষদ মিলণায়তনে এ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হলো।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও গাজীপুর জেলা আ.লীগের সভাপতি আ,ক.ম মোজাম্মেল হকের সভাপতিত্বে,দপ্তর সম্পাদক দেলুয়ার হোসেন দেলুর সঞ্চালণায় দলটির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক  মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশণামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া সাধারন সম্পাদক ও গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ সহ কেন্দ্রিয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

বিভিন্ন উপজেলার কাউন্সিলর ও ডেলিগেটরা এ বর্ধিত সভায় অংশ গ্রহন করেন।

জেলা পরিষদ মিলনায়তনে রুদ্ধদ্বার কক্ষে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় অংশ গ্রহন করা বিভিন্ন সূত্র এ প্রতিবেদককে জানান, ১৯ মে'র সম্মেলণ সফল করতে কতিপয় সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এছাড়া শ্রীপুর, কালিয়াকৈরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয় এবং গাজীপুর সদর, পিরুজালী মির্জাপুরের আহবায়ক কমিটি সম্ভব হলে সম্মেলণের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।

খুঁজুন